ইরানের সর্বোচ্চ নেতা খামেনির কোমায় চলে যাওয়া নিয়ে গুঞ্জন, ছবি প্রকাশ করে গুজব খারিজ তেহরানের

Share:

আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি কোমায় থাকার গুঞ্জন শোনা যাচ্ছিল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেইনির নামে। তবে সব জল্পনা উড়িয়ে প্রকাশ্যে এলেন খামেইনি। রবিবার লেবাননে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎকার কালে একটি ছবিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। এর একটি ছবি নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে পোস্ট করেছেন খামেইনি নিজে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এই পোস্টে দেখা যায়, খামেইনি লেবাননে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোজতবা আমানির সঙ্গে কথা বলছেন। পোস্টটিতে ফার্সি ভাষায় লেখা রয়েছে, ‘ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ খামেইনি আজ দুপুরে তাঁর প্রতিদিনের বৈঠকের ফাঁকে লেবাননে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রবীণ রাষ্ট্রদূত মোজতাবা আমানির সঙ্গে দেখা করেছেন ও কথা বলেছেন।’

সামাজিক মাধ্যমে কান পাতলেই শোনা যাচ্ছিল ৮৫ বছর বয়সী খামেনি গুরুতর অসুস্থ হয়ে কোমায় আছেন। এর আগে গোপন বৈঠকে তিনি তাঁর ৫৫ বছর বয়সী ছেলে মোজতবা খামেনিকে নিজের উত্তরসূরি মনোনীত করেছেন এমনটাও শোনা যাচ্ছিল। দীর্ঘদিন পর প্রকাশ্যে এলেন ইরানের এই সর্বোচ্চ নেতা।

গত সেপ্টেম্বরে লেবাননের হিজবুল্লাহর বিরুদ্ধে ইজরায়েলের পেজার হামলায় ৩৯ জন নিহত হন। আহত হয়েছিলেন ৩ হাজারের বেশি মানুষ। এদের মধ্যে ছিলেন আমানিও।

এদিকে মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাতের আর বিরাম নেই। পাল্টাপাল্টি হামলায় ভরে উঠেছে আকাশ। সদ্যই লেবাননে ইজরায়েলের হামলায় হিজবুল্লাহর মুখপাত্র আফিফ নিহত হয়েছে। প্রতিশোধের নেশায় বুঁদ হয়ে আছে হিজবুল্লাহ গোষ্ঠি। এমতাবস্থায় দ্বন্দ্ব আরও গভীর হতে পারে বলে মনে করছে বিশ্লেষকেরা।

লিভার সুস্থ রাখতে চান? বয়স ৪০ পেরনোর আগেই এই ৩ অভ্যাস থেকে দূরে থাকুন

ফ্লাইট মিস করে বিমানবন্দরের টারম্যাকে ঢুকে পড়লেন দুই মহিলা যাত্রী, তার পর….

বাড়ির এই জায়গায় রাখুন লাফিং বুদ্ধের মূর্তি, সংসারে কোনও দিন টাকার অভাব হবে না

সঙ্গীর পা আটকে গিয়েছিল তারে, ক্ষেপে গিয়ে চার্জিং স্টেশন উল্টে দিল হাতি

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?