‘মেলোনি আমার প্রতি অতিরিক্ত আসক্ত, আইনি নিষেধাজ্ঞা প্রয়োজন’, ট্রাম্পের পোস্ট চর্চা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সে জি৭ সম্মেলনের ফাঁকে তাঁর সঙ্গে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ছবি তুলতে চেয়েছিলেন বলে জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই নিয়ে বিতর্ক কিছু কম হয়নি। ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করে মেলোনি জানিয়েছিলেন সব মনগড়া কথা বলছেন মার্কিন প্রেসিডেন্ট। সেই ঘটনার পর ফের একবার বিতর্কিত মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি ত ছবি পোস্ট করে ট্রাম্প দাবি করেছেন, মেলোনি নাকি তার প্রতি ‘অতিরিক্ত আসক্ত’। এই মন্তব্য ঘিরেই বিশ্বজুড়ে শুরু হয়েছে জোর চর্চা। 

মেলোনির সঙ্গে ছবি পোস্ট করে ক্যাপশনে ট্রাম্প লেখেন, ‘রেস্ট্রেইনিং অর্ডার দরকার’ অর্থাৎ ‘আইনি নিষেধাজ্ঞা প্রয়োজন’। পোস্টে ব্যবহৃত ছবিতে দেখা যায়, মেলোনি ট্রাম্পের দিকে তাকিয়ে হাসছেন। ট্রাম্প সেটিকেই ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করেন। শুধু এই ছবি নয় একই সময়ে ট্রাম্প প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও মিশেল ওবামাকে নিয়েও একটি বিকৃত ছবি পোস্ট করেন, যা নিয়েও সমালোচনা শুরু হয়েছে। এই পোস্ট আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে কারণ খুব দ্রুত তুরস্কে অনুষ্ঠিত হতে চলা ন্যাটো শীর্ষ সম্মেলনে ট্রাম্প ও মেলোনির মুখোমুখি হওয়ার কথা রয়েছে। কূটনৈতিক মহলের একাংশের মতে, সম্মেলনের আগে এমন মন্তব্য আমেরিকা ও ইতালির সম্পর্ককে জটিল করে তুলতে পারে।

trump

প্রসঙ্গত, এই দুই শীর্ষ নেতার মধ্যে যাবতীয় জটিলতার সূত্রপাত ফ্রান্সে হওয়া জি৭ সম্মেলনে পর। তখন ট্রাম্প দাবি করেছিলেন, জি-৭ সম্মেলনে মেলোনি তার সঙ্গে ছবি তোলার জন্য বারবার অনুরোধ করেছিলেন। এই বক্তব্য প্রকাশ্যে আসতেই ক্ষোভ প্রকাশ করে ইতালির বিদেশমন্ত্রী আন্তোনিও তাজানি পূর্বনির্ধারিত ওয়াশিংটন সফর বাতিল করেন। ইতালির সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মেলোনি বলেন, “ইতালি এবং আমি কখনও কারও কাছে অনুনয় করি না।” তিনি আরও জানান, তিনি আমেরিকার বিরোধী নন, তবে নিজের দেশের মর্যাদার প্রশ্নে কখনও আপস করবেন না। তিবে যাই হোক ট্রাম্পের নতুন এই পোস্টই এখন বিশ্বজুড়ে চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

ইংল্যান্ড-আর্জেন্টিনার ম্যাচে কে হচ্ছেন রেফারি? নাম ঘোষণা করল ফিফা

Jio-র এই প্ল্যানে মিলবে ২০০ দিনের ভ্যালিডিটি, সঙ্গে ৫০০ জিবি ডেটা

বর্ষায় ঘুরতে যেতে চান? কোথায়-কোথায় গেলে দেখা যাবে অপরূপ প্রকৃতি, রইল ৫ ঠিকানা

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা

হরমুজে মিসাইল হামলা ইরানের, মৃত্যু ভারতীয় নাবিকের

হরমুজ প্রণালিতে ইরানের মিসাইল হামলায় মৃত্যু ভারতীয় নাবিকের, আহত ৮

বর্ষায় কাচা জামাকাপড়েও ভ্যাপসা গন্ধ? এক কৌশলেই হবে মুশকিল আসান

বৃষ্টিতে ভিজে গিয়েছে শখের জুতো? বর্ষার দিনে এইভাবে যত্ন নিন

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

‘হরমুজ ব্যবহারকারী জাহাজ থেকে ২০ শতাংশ কর আদায় করবে আমেরিকা’, ঘোষণা ট্রাম্পের

বাংলাদেশে ভয়াবহ বন্যা-ভূমিধসে ৫৪ জনের প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি

প্রয়াত কিংবদন্তি সুরকার প্যায়ারেলালের স্ত্রী সুনীলা শর্মা, শোকের ছায়া বলিউডে

মঙ্গলবার আষাঢ় অমাবস্যা, জানুন পুজোর নিয়ম ও পিতৃদোষ মুক্তির উপায়

সপ্তাহে ৯৬ ঘন্টা কাজের জায়গায়! সরকারি চিকিৎসকদের ‘ডিউটি’ নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর