ঋষি সুনক এক সপ্তাহে বিমান যাত্রায় খরচ করেছেন ৫ কোটি ৭ লাখ টাকার বেশি!

করদাতাদের অর্থে ব্যক্তিগত বিমানে বিদেশ যাত্রায় এই বিপুল ব্যয় নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক (Rishi Sunak)এক সপ্তাহে  বিমান যাত্রায় খরচ করেছেন ৫ লাখ পাউন্ড ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ৫ কোটি ৭ লাখ টাকার বেশি। সম্প্রতি সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে এই দাবি করা হয়েছে। করদাতাদের অর্থে ব্যক্তিগত বিমানে বিদেশ যাত্রায় এই বিপুল ব্যয় নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে।

গার্ডিয়ানের প্রতিবেদন থেকে জানা গিয়েছে, গত ৬ নভেম্বর কেবলমাত্র মিশরে সিওপি২৭ সামিটে (COP27 summit) অংশগ্রহণের জন্য যাওয়া-আসা বাবদ প্রধানমন্ত্রী ঋষি সুনকের ব্যক্তিগত বিমানযাত্রায় ব্রিটেনের সরকার খরচ করেছে ১ লাখ ৮ হাজার পাউন্ড।

তার এক সপ্তাহ পরে ঋষি সুনক ইন্দোনেশিয়ার (Indonesia) বালিতে জি২০ সম্মেলনে যোগ দিয়েছিলেন। সেক্ষেত্রে তাঁর বিমানযাত্রা বাবদ খরচ হয়েছিল ৩ লাখ ৪০ হাজার পাউন্ড এর বেশি। ওই প্রতিবেদন অনুযায়ী, গত ডিসেম্বর মাসে ব্রিটেনের প্রধানমন্ত্রীর লাটভিয়া (Latvia) এবং এস্তোনিয়া (Estonia) সফরে খরচ হয়েছে ৬২ হাজার ৪৯৮ পাউন্ড। সেই সফরে তাঁর ব্যক্তিগত খরচ হয়েছিল ২ হাজার ৫০০ পাউন্ড।

অন্যদিকে প্রধানমন্ত্রীর সফরে বিপুল ব্যয় নিয়ে সমালোচনায় সরব হয়েছে লিবারেল ডেমোক্র্যাটরা। যেখানে মানুষের জীবনে অর্থনৈতিক সঙ্কট দেখা দিয়েছে সেই সময় এই ব্যয়কে ‘করদাতাদের অর্থের চমকপ্রদ অপচয়’ হিসাবে চিহ্নিত করেছে তাঁরা। একটি টুইটে তাঁরা লিখেছে, ‘এটি করদাতাদের অর্থের একটি চমকপ্রদ অপচয় যখন মানুষ তাদের বিল পরিশোধ করতে সংগ্রাম করছে। তবুও আবার এই রক্ষণশীল সরকার সম্পূর্ণভাবে ধরাছোঁয়ার বাইরে।’ যদিও ডাউনিং স্ট্রিটের তরফে বলা হয়েছে, ‘বিশ্ব নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকের জন্য’ প্রধানমন্ত্রী ঋষি সুনক এই বিদেশ ভ্রমণে গিয়েছিলেন।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা