পুতিনকে হত্যার চেষ্টায় ক্রেমলিনে ড্রোন হামলা ইউক্রেনের, অভিযোগ রাশিয়ার

মঙ্গলবার রাতে ক্রেমলিনের ওপরে হামলা চালায় ড্রোনটি।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যা করার উদ্দেশে ক্রেমলিনে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। বুধবার এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন রুশ প্রেসিডেন্টের এক মুখপাত্র। যদিও ওই ড্রোন দুটিকে গুলি করে নামিয়েছে রাশিয়ার সেনারা। অক্ষত রয়েছেন রুশ প্রেসিডেন্ট। এমনকী ক্রেমলিনের কোনও ক্ষতিও হয়নি। তবে ইউক্রেনের এমন দুঃসাহসের পাল্টা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র। ইউক্রেনের পক্ষ থেকে এখনও পর্যন্ত মস্কোর অভিযোগ নিয়ে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

কাতার ভিত্তিক সংবাদমাধ্যম ‘আলজাজিরা’ জানিয়েছে, মঙ্গলবার রাতে রুশ প্রেসিডেন্টের কার্যালয়ে ক্রেমলিনের ওপরে দুটি ড্রোনকে চক্কর মারতে দেখা যায়। নিমিষেই ওই দুটি ড্রোনকে গুলি করে নামান রাশিয়ার সেনারা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গিয়েছে, ক্রেমলিনের অদূরে ধোঁয়া উড়ছে। এদিন ক্রেমলিনের এক মুখপাত্র অভিযোগ করেছেন, প্রেসিডেন্ট পুতিনকে হত্যার উদ্দেশেই ওই ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন।

দুটি সন্দেহজনক ড্রোন গুলি করে নামানোর পরেই ক্রেমলিনের আশেপাশে ড্রোন ওড়া নিষিদ্ধ করা হয়েছে। মস্কোর মেয়র সার্গেই সোবইয়ানিন জানিয়েছেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ড্রোন ওড়ানো নিষিদ্ধ থাকবে। শুধুমাত্র প্রশাসনের বিশেষ অনুমতি নিয়েই ওড়ানো যাবে ড্রোন। ক্রেমলিনে ড্রোন হামলার পরেও আগামী ৯ মে বিজয় দিবস বা ভিকট্রি ডে’র কুচকাওয়াজ বাতিল না করার সিদ্ধান্ত নিয়েছেন ক্রেমলিনের আধিকারিকরা। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্বয়ং ওই কুচকাওয়াজে অংশ নেবেন।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা