রাশিয়ার বদলা, ক্ষেপণাস্ত্র হানায় অন্ধকারে খারকভ

খারখভের বেসামরিক পরিকাঠামোয় আঘাত হানল রাশিয়া । এই হানার ফলে অন্ধকারে ডুবে গিয়েছে খারকভে বড় অংশ। বিচ্ছিন্ন জলের সংযোগ।

Share:

আন্তর্জাতিক ডেস্ক : পুতিনের মুখের গ্রাস ছিনিয়ে নিচ্ছেন জেলেনস্কি। খারকভ প্রায় পুনর্দখল করে ফেলেছে ইউক্রেন। তাই ‘পরাজয়’ মানতে না পেরে খারখভের বেসামরিক পরিকাঠামোয় আঘাত হানল রাশিয়া, এমনই অভিযোগ ইউক্রেনের। এই হানার ফলে অন্ধকারে ডুবে গিয়েছে খারকভে বড় অংশ। বিচ্ছিন্ন জলের সংযোগ। রাশিয়ার এহেন আচরণের তীব্র সমালোচনায় সরব ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি।

ইউক্রেন সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধের পর খারকভে পরপর দু’টি ক্ষেপণাস্ত্র হামলার শব্দ শোনা গিয়েছিল। একই পরিস্থিতি খারকভের প্রতিবেশী প্রদেশ সুমি, ডিনিপ্রোপেট্রোভস্ক এবং পোল্টাভার। তবে ক্ষয়ক্ষতি মেরামত করে জরুরি পরিষেবা দ্রুত স্বাভাবিক করার চেষ্টা চলছে। খারকভের গর্ভনর ওলেগ সিনেগুবভ জানান, প্রতিশোধ নিতে আমজনতাকে টার্গেট করছে রাশিয়া। তারা তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে হামলা চালিয়েছে। ফলে বিস্তীর্ণ এলাকা অন্ধকারে ডুবে গিয়েছে। পানীয় জলও মিলছে না। নিষ্ঠুর আচরণ করছে রাশিয়া। তবে এলাকাবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে সরকার। এই হামলার পর রাশিয়াকে সন্ত্রাসবাদী বলে ফের একবার আক্রমণ শানিয়েছেন জেলেস্কি। তিনি জানিয়েছেন, কোনও সামরিক ঘাঁটি নয়, সাধারণ মানুষকে বিদ্যুৎ এবং পানীয় জলের পরিষেবা থেকে বিচ্ছিন্ন করা হচ্ছে। তবে কোনও পরিস্থিতিতেই ইউক্রেন আত্মসমর্পণ করবে না বলে ফের স্পষ্ট করে দিয়েছেন জেলেনস্কি।

উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকভে তুমুল লড়াই চলছে ইউক্রেন ও রাশিয়ার সেনার মধ্যে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা জানিয়েছিল, খারকভ পুনরুদ্ধারের যুদ্ধে ‘বড় ধরনের’ সাফল্য অর্জন করেছে ইউক্রেনের সেনাবাহিনী। অঞ্চলটির প্রায় ৩০টি জনবহুল এলাকা পুনরুদ্ধার করেছে কিয়েভের বাহিনী। সেই হারের বদলা নিতেই প্রত্যাঘাত করল মস্কো।

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা