ইউক্রেন যুদ্ধে আরও ৪ লাখ সেনা নিয়োগ করছে রাশিয়া

শুক্রবার পূর্ব ইউক্রেনের কসটানটিনিভকা শহরের একটি ত্রাণকেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ সেনা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ইউক্রেন (Ukraine) যুদ্ধে আরও ৪ লাখ সেনা নিয়োগ করছে রাশিয়া (Russia)। ইউক্রেনে আক্রমণ আরও বাড়াতে এই বিপুল সেনা নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। এমনটাই দাবি করা হয়েছে এক রিপোর্টে।

উল্লেখ্য চিনা প্রেসিডেন্ট শি জিনপিং মস্কো সফর সেরে চিনে ফিরে যেতেই ইউক্রেনে আরও বিধ্বংসী হামলা শুরু করেছে মস্কো। শুক্রবার পূর্ব ইউক্রেনের কসটানটিনিভকা শহরের একটি ত্রাণকেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ সেনা। মোট ছটি ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। ঘটনায় তিন জন মহিলা-সহ পাঁচ জনের মৃত্যু হয়েছে।

যদিও ইউক্রেনীয় সেনাবাহিনীর তরফে পাল্টা হামলা চালানোর জন্য প্রস্তু্তি নেয়া হচ্ছে বলে জানানো হয়েছে। শনিবার ফের অস্ত্রসাহায্যের আবেদন জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি। অন্যদিকে ইউক্রেনের তরফে শনিবার সকালে বলা হয়েছে, তাদের হামলায় শেষ ২৪ ঘণ্টায় ১০২০ জন রুশ সেনার মৃত্যু হয়েছে। প্রসঙ্গত এর আগে গত ২১ ফেব্রুয়ারী প্রকাশিত নিউইয়র্ক টাইমসের একটি নিবন্ধে আমেরিকান গোয়েন্দা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলা হয়, তারা এমন ইঙ্গিত পাচ্ছেন যে পুতিন শীঘ্রই আরও বেশি রাশিয়ানকে সামরিক বাহিনীতে যোগদান করতে পারেন। ইতিমধ্যেই ৩ লাখ রাশিয়ানকে ডাকা হয়েছে বলে সেই সময় প্রতিবেদনে দাবি করা হয়েছিল।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা