রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের ক্যাফেতে বিস্ফোরণে মৃত ইউক্রেন যুদ্ধের সমর্থক সেনা ব্লগার

বিস্ফোরণে গুরুতর জখম হয়েছেন আরও ১৬ জন।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের এক ক্যাফেতে বিস্ফোরণে  প্রাণ হারিয়েছেন প্রখ্যাত সেনা ব্লগার ভ্লাডলেন তাতারস্কি। গুরুতর জখম হয়েছেন আরও ১৬ জন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। যে ক্যাফেতে বিস্ফোরণ ঘটেছে এক সময়ে তার মালিক ছিলেন ইউক্রেনে রাশিয়ার হয়ে যুদ্ধরত ওয়াগনার বাহিনীর অন্যতম প্রতিষ্ঠাতা ইয়েভগিনি প্রিয়োগজেন। ফলে ইউক্রেনপন্থী কোনও সংগঠনই ওই বিস্ফোরণের পিছনে রয়েছে বলে মনে করছে পুলিশ।

রুশ বার্তা সংস্থা ‘আরআইএ’ জানিয়েছে, রবিবার দুপুরে সেন্ট পিটার্সবার্গের জনপ্রিয় ক্যাফে ফুড বার ক্যাফেতে এক পরিচিতর সঙ্গে কথা বলার জন্য হাজির হয়েছিলেন প্রখ্যাত সেনা ব্লগার তাতারস্কি। যিনি ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পর থেকেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হয়ে গলা ফাটিয়ে চলছিলেন। আচমকাই বিকট শব্দে বিস্ফোরণে ঘটে ক্যাফেটিতে। ছিন্নভিন্ন হয়ে যান তাতারস্কি। ক্যাফেতে হাজির আরও বেশ কয়েকজন খদ্দের গুরুতর আহত হন।

বিস্ফোরণের পরেই ঘটনাস্থলে পৌঁছে নমুনা সংগ্রহ করেছেন ফরেনসিক বিশেষজ্ঞরা। প্রাথমিক তদন্তের পরে তাঁদের অনুমান, ক্যাফেতে থাকা মূর্তিতে একটি সাবানের মধ্যেই বিস্ফোরক লুকিয়ে রাখা হয়েছিল। ইউক্রেনে রুশ আগ্রাসনের উগ্র সমর্থক তাতারস্কিকে হত্যা করার উদ্দেশেই ওই বিস্ফোরক রাখা হয়েছিল। তবে কে বিস্ফোরক রেখেছিল তার হদিশ পেতে ক্যাফেতে থাকা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছেন তদন্তকারীরা। গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধ শুরু করার পরে এ নিয়ে রাশিয়ার একাধিক শহরে বেশ কয়েকটি প্রাণঘাতী বিস্ফোরণ ঘটল।

লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে বাস উল্টে মৃত ৬, আহত ১৯

৩ জেলার উন্নয়ন নিয়ে কল্যাণীতে পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী

আধুনিক ফিচার্স সহ Realme লঞ্চ করল শক্তিশালী স্মার্টফোন, জানুন দাম কত

আসছে আইফোন ১৮ প্রো, এবার বদলে যেতে পারে বহু পরিচিত ফিচার

RCB vs GT: বৃষ্টিতে কোয়ালিফায়ার ১ বাতিল হলে IPL ফাইনালে খেলবে কোন দল?

দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা, কলকাতায় আবহাওয়া কেমন?

অবিশ্বাস্য ডিসকাউন্ট Samsung Ultra 5G ফোনে, ২৩ হাজারের বেশি ছাড়ে কেনার সুযোগ

শিগগিরই লঞ্চ হতে চলেছে Redmi Turbo 5, জেনে নিন ফিচার

ট্রাম্পের চাপেই জাতীয় গোয়েন্দা পরিচালকের পদে ইস্তফা দিয়েছেন তুলসী গ্যাবার্ড!

কর্নাটকে মুখ্যমন্ত্রী বদল নিয়ে জোর জল্পনা, দিল্লি তলব সিদ্দারামাইয়া-শিবকুমারকে

বেঙ্গালুরু বনাম গুজরাতের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কারা ফাইনালে খেলবে?

অজান্তেই কিডনির ক্ষতি করছেন না তো? প্রতিদিনের এই ৬ অভ্যাস বদলান এখনই

শান্তিচুক্তি নিয়ে আলোচনার মাঝেই ইরানে হামলা আমেরিকার, ফের যুদ্ধ শুরু?

গরমে কুলিং পাউডারই একমাত্র ভরসা, নিজের অজান্তেই ত্বকের ক্ষতি করছেন?