ইউক্রেনের বিরুদ্ধে দুই দিন যুদ্ধ বন্ধের ঘোষণা পুতিনের

শুক্র ও শনিবার যুদ্ধবিরতি থাকবে বলে ঘোষণা করেছে ক্রেমলিন।

Share:

নিজস্ব প্রতিনিধি, মস্কো: জো বাইডেন থেকে নরেন্দ্র মোদি, ইমান্যুয়েল ম্যাঁক্রো থেকে শি চিনফিংয়ের মতো শক্তিশালী দেশের রাষ্ট্রপ্রধানরা যা করে দেখাতে পারেননি তাই করে দেখালেন রুশ ধর্মগুরু প্যাট্রিয়ার্ক কিরিল। তাঁর অনুরোধে সাড়া দিয়ে অর্থোডক্স ক্রিসমাস উপলক্ষে আগামী ৬ ও ৭ জানুয়ারি অর্থা‍ৎ শুক্র ও শনিবার ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধবিরতি ঘোষণা করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। উল্লেখ্য রাশিয়া ও ইউক্রেন-দু্ই দেশেই অর্থোডক্স ক্রিসমাস উদযাপিত হয়।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছিল রাশিয়া। মাঝে আলোচনার জন্য বেশ কয়েকবার অস্ত্রবিরতির ঘোষণা করা হয়েছিল। কিন্তু সেই অস্ত্রবিরতির মধ্যেও হামলা চালানোর অভিযোগ উঠেছিল রুশ সেনার বিরুদ্ধে। নতুন বছরের শুরু থেকে ইউক্রেনের বিরুদ্ধে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে মস্কো। ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ড্রোন দিয়েও হামলা চালানো হচ্ছে। প্রস্তুত রাখা হয়েছে যুদ্ধজাহাজও।  ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদিমির জেলেনস্কির অভিযোগ, রুশ বাহিনী ধ্বংসলীলা চালাচ্ছে। রুশ আক্রমণে বহু নিরীহ মানুষ ও শিশুর প্রাণ যাচ্ছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ একাধিক দেশের রাষ্ট্রপ্রধান অবিলম্বে যুদ্ধ বন্ধ করার জন্য রাশিয়ার প্রেসিডেন্টকে অনুরোধ জানিয়েছিলেন। কিন্তু তাতে কর্ণপাত করেননি পুতিন। যদিও গত চারদিনে রুশ সেনাবাহিনীর হামলার যোগ্য জবাব দিচ্ছে ইউক্রেনীয় সেনারাও। বৃহস্পতিবারই ইউক্রেনের সেনাবাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, গত ২৪ ঘন্টায় ৮০০ রুশ সেনাকে খতম করা হয়েছে। যদিও ওই দাবির সত্যতা নিয়ে প্রশ্ন রয়েছে। ইউক্রেন সেনাবাহিনীর দাবির কয়েক ঘন্টার মধ্যেই মস্কোর তরফে যুদ্ধবিরতির কথা ঘোষণা করা হল।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা