পুতিনের একতরফা ঘোষিত যুদ্ধবিরতি শেষ, ইউক্রেনে শুরু বোমা বর্ষণ

রবিবার সকালে শুরু হয় হামলা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজেই ঘোষণা করেছিলন ৩৬ ঘণ্টার অস্ত্র বিরতি। রবিবার ইউক্রেনে হামলা চালিয়ে জানিয়ে দিলেন, যুদ্ধবিরতি শেষ। এদিন খারকিভে রুশ হামলায় এখনও পর্যন্ত একজন প্রাণ হারিয়েছেন। বোমা হামলার খবর দিয়েছেন দোনেৎস্কের গভর্নর পাভলো কিরিলেঙ্কো। দ্য গার্ডিয়ানকে তিনি বলেন, সকালে এক  নাগাড়ে পরপর নয়টি ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ সেনা। দোনৎসেক ছাড়াও মুহুর্মুহ বোমা বর্ষণ হয়েছে জাপোরিঝঝা-সহ অন্যান্য কয়েকটি শহরেও। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ কত, সে বিষয়ে কিয়েভের তরফ থেকে কিছু বলা হয়নি। 

গত শুক্রবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৩৬ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করেন। এই ঘোষণা ছিল এক তরফা। ইউক্রেনের প্রেসিডেন্টে জেলেনস্কি জানিয়ে দেন, তারা প্রেসিডেন্ট পুতিনের এই যুদ্ধবিরতি ঘোষণা মানছেন না। 

এদিকে, যুদ্ধবিধ্বস্ত কিয়েভকে অস্ত্র সাহায্যের সিদ্ধান্ত নিল আমেরিকা। অস্ত্র সাহায্যের পরিমাণ ৩.৭৫ বিলিয়ন ডলার। অস্ত্র সাহায্যের ঘোষণা করা হয় গত শুক্রবার। সাহায্যের খবর শুনেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। তিনি মার্কিন প্রশাসনের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। জেনেস্কি বলেন — সময় দাবি করছে এই ধরনের অস্ত্র সাহায্যের। নতুন অস্ত্র, নতুন গোলাগুলি, নতুন রকেট – সব কিছুই নতুন। অত্যন্ত সময়োপযোগী, শক্তিশালী সিদ্ধান্ত। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং মার্কিন আইন প্রণেতাদের ধন্যবাদ দিতে গিয়ে জেলেনস্কি বলেন – প্রত্যেক মার্কিন নাগরিক যারা স্বাধীনতায় বিশ্বাস করে, তাদের সকলকে সমগ্র ইউক্রেনবাসীর তরফ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। 

আরও পড়ুন ইউক্রেনের বিরুদ্ধে দুই দিন যুদ্ধ বন্ধের ঘোষণা পুতিনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা