রাশিয়ার সেনা ব্লগার খুনে সন্দেহভাজন আততায়ী গ্রেফতার

সোমবার সেন্ট পিটার্সবার্গের ক্যাফেতে বিস্ফোরণে প্রাণ হারান রুশ সেনা ব্লগার ভ্লাডলেন তাতারস্কি।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সেন্ট পিটার্সবার্গের ক্যাফেতে বিস্ফোরণে প্রাণ হারিয়েছিলেন বিখ্যাত রুশ সেনা ব্লগার ভ্লাডলেন তাতারস্কি। আর ওই বিস্ফোরণে জড়িত থাকার সন্দেহে ডারিয়া ত্রেপোভা নামে ২৬ বছরের এক তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত ত্রেপোভাকে এর আগে ইউক্রেনে যুদ্ধের বিরুদ্ধে মিছিল সংগঠিত করার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। সেন্ট পিটার্সবার্গের ক্যাফেতে বিস্ফোরণের পিছনে তাঁর জড়িত থাকার কথা স্বীকার করেছেন ত্রেপোভা।

গতকাল সোমবার সেন্ট পিটার্সবার্গের এক ক্যাফেতে প্রাণ হারিয়েছিলেন ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ ঘোষণার অন্যতম সমর্থক বিখ্যাত সেনা ব্লগার ভ্লাডলেন তাতারস্কি। বিস্ফোরণে আহত হয়েছিলেন আরও ১৬ জন। তাঁদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক। বিস্ফোরণের পরেই ক্যাফের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন তদন্তকারীরা। ওই সিসিটিভি ফুটেজে ডারিয়া ত্রেপোভাকে ক্যাফেতে বসে থাকতে দেখা গিয়েছিল। শুধু তাই নয়, ক্যাফেতে ঢোকার আগে তাঁর হাতে একটি ছোট্ট প্যাকেটও দেখা গিয়েছিল। তদন্তকারীরা নিশ্চিত, ইউক্রেনের বিরুদ্ধে পুতিনের যুদ্ধ ঘোষণার বিরুদ্ধে সরব ত্রেপোভার হাতে থাকা প্যাকেটেই বিস্ফোরক ছিল।

ক্যাফেতে বিস্ফোরণের সময়ে হাজির থাকা প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ‘একই টেবিলে ভ্লাডলেন তাতারস্কির সঙ্গে বসে ছিল ২৬ বছরের ত্রেপোভা। এমনকী নিহত রুশ সেনা ব্লগারকে একটি মূর্তিও উপহার দিয়েছিলেন। ওই মূর্তি হাতবদলের সময়েই বিস্ফোরণ হয়।’ তদন্তকারীরা মনে করছেন, ওই মূর্তিতেই বিস্ফোরক ছিল। যুদ্ধের সমর্থক তাতারস্কিকে খুনের নির্দিষ্ট লক্ষ্য নিয়েই ক্যাফেতে এসেছিল ত্রেপোভা।

চার সন্তানের বাবার প্রেমের ফাঁদে দুই সন্তানের মা, বিয়ের প্রতিশ্রুতির আড়ালে ভয়াবহ নির্যাতন

লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে বাস উল্টে মৃত ৬, আহত ১৯

৩ জেলার উন্নয়ন নিয়ে কল্যাণীতে পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী

আধুনিক ফিচার্স সহ Realme লঞ্চ করল শক্তিশালী স্মার্টফোন, জানুন দাম কত

আসছে আইফোন ১৮ প্রো, এবার বদলে যেতে পারে বহু পরিচিত ফিচার

RCB vs GT: বৃষ্টিতে কোয়ালিফায়ার ১ বাতিল হলে IPL ফাইনালে খেলবে কোন দল?

দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা, কলকাতায় আবহাওয়া কেমন?

অবিশ্বাস্য ডিসকাউন্ট Samsung Ultra 5G ফোনে, ২৩ হাজারের বেশি ছাড়ে কেনার সুযোগ

ট্রাম্পের চাপেই জাতীয় গোয়েন্দা পরিচালকের পদে ইস্তফা দিয়েছেন তুলসী গ্যাবার্ড!

কর্নাটকে মুখ্যমন্ত্রী বদল নিয়ে জোর জল্পনা, দিল্লি তলব সিদ্দারামাইয়া-শিবকুমারকে

বেঙ্গালুরু বনাম গুজরাতের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কারা ফাইনালে খেলবে?

শিগগিরই লঞ্চ হতে চলেছে Redmi Turbo 5, জেনে নিন ফিচার

অজান্তেই কিডনির ক্ষতি করছেন না তো? প্রতিদিনের এই ৬ অভ্যাস বদলান এখনই

শান্তিচুক্তি নিয়ে আলোচনার মাঝেই ইরানে হামলা আমেরিকার, ফের যুদ্ধ শুরু?