বাখমুত থেকে সেনা প্রত্যাহারের হুমকি ওয়াগনার প্রধানের

গত ১০ মাস ধরে বাখমুতের দখল নিয়ে রুশ ও ইউক্রেন সেনার মধ্যে তুমুল লড়াই চলছে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়ার হয়ে লড়ছে ভাড়াটে সৈন্য হিসেবে পরিচিত ওয়াগনার সেনারা। এবার মস্কোর দুঃশ্চিন্তা বাড়িয়ে বাখমুত থেকে সেনা প্রত্যাহারের হুমকি দিয়েছেন ওয়াগনার প্রধান ইয়েভজেন প্রিগোজিন। অবিলম্বে পর্যাপ্ত গোলাবারুদ না পেলে বাখমুতে ইউক্রেনীয বাহিনীর বিরুদ্ধে লড়াই চালানো সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছেন তিনি। আর ওয়াগনার প্রধানের এমন হুঁশিয়ারিতে চরম অস্বস্তিতে পড়েছে ক্রেমলিন।

গতকাল শনিবার রুশ মিলিটারি ব্লগার হিসেবে পরিচিত সেমন পেগভকে খোলামেলা সাক্ষা‍ৎকার দিয়েছেন ওয়াগনার প্রধান ইয়েভজেন প্রিগোজিন। সাক্ষা‍ৎকারে তিনি জানিয়েছেন, বাখমুতে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধরত ওয়াগনার সেনাদের কাছে ক্রমশই গোলাবারুদ ফুরিয়ে আসছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগুর কাছে অবিলম্বে যুদ্ধের রসদ সরবরাহের অনুরোধ জানিয়ে চিঠি পাঠিয়েছেন। যদি অবিলম্বে যুদ্ধের রসদ অর্থা‍ৎ গোলাবারুদ না পাওয়া যায় তাহলে বাখমুত থেকে সেনা প্রত্যাহার করে নিতে বাধ্য হবেন।

গত ১০ মাস ধরেই বাখমুতের দখল নিয়ে ইউক্রেন ও রুশ সেনাদের মধ্যে তুমুল লড়াই চলছে। কার্যত ধ্বংসাবশেষে পরিণত হয়েছে ছোট্ট শহরটি। গত কয়েকদিন ধরে পর্যাপ্ত রসদের অভাবে ৯৪ জন ওয়াগনার সেনা প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছেন প্রিগোজিন। তাঁর কথায়, ‘বাখমুত থেকে ওয়াগনার সেনারা সরে গেলে রাশিয়ার ফ্রন্টলাইন ভেঙ্গে পড়বে বলে আমরা বার বার মস্কোকে সতর্ক করেছি।’

পুজোয় চুলের জেল্লা বাড়াতে চান? করুন ‘ডিম থেরাপি’

Asian Games 2026: ভারতের দাপট অব্যাহত, শুটিংয়ে এল আরও একটি রুপোর পদক

অ্যামাজনে ১২,০০০ টাকারও বেশি সস্তা হল Google Pixel 10 স্মার্টফোন!

সুদানে ফের সোনার খনি ধসে মৃত্যু ১১ শ্রমিকের, ধ্বংসস্তূপে আটকে বহু! চলছে উদ্ধারকাজ

খোসা সহ নাকি খোসা ছাড়া? জানুন সেদ্ধ ডিম সংরক্ষণের সহজ পদ্ধতি

খেলেই কি আবার খিদে পায়? দুপুরের খাবারের এই ভুলেই বাড়ছে ওজন!

৩ অক্টোবর শুক্রের উল্টো চালে ধনসম্পত্তি উপচে পড়বে ৩ রাশির জাতকদের

পুজোতে ৪ রাশির ভাগ্যবদল, শুক্রের বক্রীগতিতে হাতে আসবে টাকা!

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

কম ঘুমালেই বাড়বে ওজন! দ্রুত বদলে ফেলুন এই অভ্যাস, নইলে পড়বেন বিপদে

চিকেনের লেগ পিস দিয়ে ঝালমুড়ি! মাত্র ৫ মিনিটে বানান সহজ এই রেসিপি

মেদ ঝড়াতে চান? প্রতিদিনের এই ১টি অভ্যাস বদলে ফেলুন!