জেগে উঠেছে জাপানে সাকুরাজিমা আগ্নেয়গিরি, ৪৪০০ মিটার উচ্চতায় উড়ছে ছাই, জারি সতর্কতা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: জেগে উঠেছে জাপানের আগ্নেয়গিরি। রবিবার ভোরে দক্ষিণ জাপানে একটি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে আকাশে ছাই ও ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়েছে। বিশাল অগ্ন্যুৎপাত-এর পরেই সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় মানুষদের মধ্যে ছড়িয়েছে আতঙ্ক।

জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, জাপানের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি সাকুরাজিমায় অগ্ন্যুৎপাতের ফলে ৪,৪০০ মিটার (১৪,৪০০ ফুট) পর্যন্ত ছাই ও ধোঁয়া ছড়িয়ে পড়েছে। কাগোশিমা প্রিফেকচারের একজন কর্মকর্তা জানিয়েছেন, আগ্নেয়গিরিটি যে জায়গায় অবস্থিত সেখান থেকে এখন পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

গত বছরের ১৮ অক্টোবরের পর প্রথমবারের মতো ছাই ৪০০০ মিটার উচ্চতা ছাড়িয়ে গিয়েছে বলে স্থানীয় আবহাওয়া পর্যবেক্ষণকারী সংস্থা জানিয়েছে। পাশাপাশি আবহাওয়া দফতর সতর্ক করে জানিয়েছে যে, ছাই পড়ার ফলে কাগোশিমা এবং পার্শ্ববর্তী মিয়াজাকি প্রিফেকচারের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হতে পারে তাই বাসিন্দাদের ছাতা বা মাস্ক ব্যবহার এবং সাবধানে গাড়ি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

জানিয়ে রাখা ভালো, জাপানের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি সাকুরাজিমা, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রধান দ্বীপ কিউশুতে অবস্থিত ওসুমি উপদ্বীপের সঙ্গে সংযুক্ত। এটি একসময় একটি দ্বীপ ছিল, কিন্তু ১৯১৪ সালে লাভা প্রবাহ উপদ্বীপের সঙ্গে একটি স্থল সেতু তৈরি করে।

জনগণনা করতে অফিসার নিয়োগে উদ্যোগী রাজ্য সরকার, জারি হয়েছে বিজ্ঞপ্তি

একাধিক উপ মুখ্যমন্ত্রীর দাবি সিদ্দারামাইয়ার গোষ্ঠীর, কর্নাটকের কুর্সি বদল নিয়ে সঙ্কটে কংগ্রেস

দুর্ধর্ষ ফিচার সহ OPPO আনল শক্তিশালী Reno 16 সিরিজ, জানুন দাম

৩০ পেরোনোর পরে শরীরচর্চায় এই ভুলগুলোই ডেকে আনতে পারে হাঁটুর সমস্যা

পুলিশে বদলির নয়া পোর্টাল খুলছে রাজ্য সরকার, কাদের জন্য এই সুখবর?‌

বর্ষার সৌন্দর্যে মুগ্ধ করবে ভারতের ৮ সেরা ট্রেকিং গন্তব্য

ব্যাকওয়াটার আর খাবারের স্বর্গ, ঘুরে আসুন কেরলের প্রাণকেন্দ্র কোচি

নজরকাড়া দামে স্যামসাং গ্যালাক্সি A57, মন জিততে পারবে মধ্যবিত্তের ?

সাত সকালেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাসভবনে হানা ইডির! চাঞ্চল্য

বেঙ্গালুরুর বোলিংয়ের দাপটে খড়কুটোর মতো উড়ে গেল গুজরাত, ফাইনালে কোহলিরা

‘বোন’ প্রিয়াঙ্কার কাছে হারলেন ‘দাদা’ রাহুল, কর্নাটকে মুখ্যমন্ত্রীর কুর্সিতে শিবকুমার!

গুজরাতে এমন পাহাড়ি শহরও আছে জানতেন? প্রকৃতি, ঝর্না আর মেঘের দেশে ঘুরে আসুন

গরমে দীর্ঘক্ষণ সুগন্ধ ধরে রাখতে পারে আতর নাকি পারফিউম! কী বলছেন বিশেষজ্ঞরা?

দুর্বল হজমশক্তি নষ্ট করছে রোগ প্রতিরোধ ক্ষমতা? সতর্ক করলেন চিকিৎসকরা