ইমরানকে গ্রেফতার করতে তৈরি পুলিশ, ঘিরে ফেলা হল বাড়ি

রাস্তাতেও বিশাল পুলিশ বাহিনী

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  বিচারক ও পুলিশের পদস্থকর্তাদের হুমকি দেওয়ার অভিযোগে সন্ত্রাস দমন আইনে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতার করতে তাঁর বাড়ির উদ্দেশ্যে রওনা দিল পুলিশ। প্রত্যক্ষদর্শীর বিবৃতি উদ্ধৃত করে দ্য ডন জানিয়েছে, ইমরানের বাড়ি গতকাল রাতেই সশস্ত্র পুলিশ ঘিরে ফেলে হয়। রাস্তাতেও রয়েছে বিশাল পুলিশ বাহিনী। তৈরি করা হয়েছে ব্যারিকেড। দলীয় সমর্থকেরা পুলিশকে বাধা দিতে পারে এই আশঙ্কায় সরকারের তরফ থেকে পুলিশে সর্বোচ্চ পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে।

সংবাদ সংস্থা সূত্রে খবর, আর্থিক লেনদেন সংক্রান্ত মামলায় গত শুক্রবার ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফকে (পিটিআই) দ্বিতীয় নোটিস পাঠায় এফআইএ। কিন্তু সেই নোটিসের কোনও জবাব দেননি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। শুধু তা-ই নয়, গত ১০ অগস্ট প্রথম নোটিসের প্রেক্ষিতে তদন্তকারী সংস্থার কাছে হাজিরাও দেননি ইমরান। এর সঙ্গে যুক্ত হয় পুলিশ কর্তা এবং বিচারকদের হুমকি। সংবাদসংস্থার খবর অনুসারে, শনিবার ইমরানের বিরুদ্ধে সন্ত্রাসদমন আইনে অভিযোগ রুজু করে পুলিশ।

দায়ের হওয়া এফআইআর-য়ে বলা হয়েছে, বেশ কয়েকজন পদস্থ পুলিশকর্তা এবং এক মহিলা অতিরিক্ত বিচারপতিকে হুমকি দিয়েছেন ইমরান, যার উদ্দেশ্য তাঁর এবং তাঁর দলের কোনও কর্মীর বিরুদ্ধে যাতে মামলা রুজু না হয়। শাহবাজ পুলিশের দাবি, প্রশাসনের বিরুদ্ধে সংঘাতে যেতে দলীয় কর্মীদের উস্কে দিয়েছেন ইমরান। ইতোমধ্যে ইমরানের ভাষণ সরাসরি সম্প্রচারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সিদ্ধান্তে রীতিমতো ক্ষোভে ফুঁসছে পিটিআই। আর ইমরানকে গ্রেফতার করলে পরিস্থিতি যে অগ্নিগর্ভ হয়ে উঠবে সে ব্যাপারে নিশ্চিত পাক রাজনৈতিক মহল। 

বাংলায় কবে থেকে জাঁকিয়ে পড়বে শীত, পূর্বাভাস দিল হওয়া অফিস

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট