করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সোমবার থেকে সাংহাইয়ে স্কুল বন্ধ

চিনে করোনায় সংক্রমিত হয়েছেন ৩ লক্ষ ৭৬ হাজার ৩৬১ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি, বেজিং: প্রাণঘাতী করতোনাভাইরাসের সংক্রমণ বেড়ে চলায় চিনের বাণিজ্যিক শহর সাংহাইয়ে আগামী সোমবার থেকে স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার চিনের শিক্ষা মন্ত্রকের পক্ষ থেকে ইউচ্যাটে এক পোস্টে এ কথা জানানো হয়েছে। নির্দেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কিন্ডারগার্টেন থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত যাবতীয় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। শুধুমাত্র কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলা থাকবে। কতদিন স্কুল বন্ধ রাখা হবে, তা স্পষ্ট করা হয়নি।

গত কয়েকদিন ধরে রাজধানী বেজিং ও বাণিজ্যিক শহর সাংহাইতে নতুন করে করোনার সংক্রমণ বেলাগাম হয়ে উঠেছে। শীতের কারণেই এমনটা ঘটেছে বলে মনে করছেন দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশনের শীর্ষ আধিকারিকরা। সময় যত গড়াবে ততই এর প্রকোপ বাড়বে বলে আশঙ্কা তাদের। চিনের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের প্রধান এপিডেমিওলজিস্ট উ জুনিউরের মতে, আগামী মার্চ পর্যন্ত সংক্রমণের তিনটি ঢেউ আছড়ে পড়তে পারে। যেহেতু বছরের শেষের দিকে ছুটি পেয়ে বাড়িতে ফিরছেন চিনা নাগরিকরা ফলে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা থেকে যাচ্ছে। দেশের ১০ থেকে ৩০ শতাংশ নাগরিক নতুন করে সংক্রমিত হতে পারেন এমন আশঙ্কাতে আগাম সতর্কতা মূলক ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

নতুন করে করোনা সংক্রমণ ছড়াতে শুরু করায় জিরো কোভিড নীতি বদলের বিষয়টি নিয়েও চিন্তা ভাবনা করতে শুরু করেছে শি চিনফিং প্রশাসন। এখনও পর্যন্ত মারণ ভাইরাসের আঁতুড়ঘর চিনে করোনায় সংক্রমিত হয়েছেন ৩ লক্ষ ৭৬ হাজার ৩৬১ জন। তার মধ্যে গত ২৪ ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ২ হাজার ২৮৬ জন। প্রাণঘাতী ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছেন ৫ হাজার ২৩৫ জন।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা