তিন যুদ্ধে পাকিস্তানকে চরম শিক্ষা দিয়েছে ভারত: প্রধানমন্ত্রী শেহবাজ

আল আরাবিয়া-টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের থেকে পাকিস্তান চূডা়ন্ত শিক্ষা পেয়েছে। একবার নয়, তিনবার। 

এমনই নির্লজ্জ স্বীকারোক্তি  পাক-প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের। দুবাইয়ের আল আরাবিয়া-টিভি চ্যানেলকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেছেন। পাক প্রধানমন্ত্রী বলেন, ভারতের সঙ্গে তাঁর দেশ তিন-তিনবার যুদ্ধে জড়িয়ে পড়ে। আর তিনটি যুদ্ধে পাকিস্তান  ল্যাজেগোবড়ে হয়েছে। ইসলামাবাদ চাইছে, দিল্লির সঙ্গে কূটনৈতিক সম্পর্ককে একটা নতুন মাত্রায় পৌঁছে দিতে। তাই, প্রধানমন্ত্রী মোদির সঙ্গে পাকিস্তান সদর্থক অর্থে আলোচনা চায়।  

দুবাইয়ের ওই টিভি চ্যানেল শেহবাজ শরিফকে বলতে শোনা গেল – ভারতের সঙ্গে পাকিস্তান তিনবার যুদ্ধে জড়িয়ে পড়ে। এই যুদ্ধ থেকে আমাদের লাভের পরিবর্তে ক্ষতিই হয়েছে। দেশে বেড়েছে বেকার। অভাবের মাত্রা অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। পাকিস্তান ডুবেছে চূডা়ন্ত অনিশ্চয়তায়। তিন যুদ্ধে ভারত পাকিস্তানকে চরম শিক্ষা দিয়েছে। আমরা আর যুদ্ধে জড়াতে চাই না। চাই, আলোচনা। 

পাক প্রধানমন্ত্রী বলেন, ভারত ও পাকিস্তান একে অপরের প্রতিবেশী। তবুও বলব, আমাদের দুই দেশের দৃষ্টিভঙ্গীতে আমরা একে অপরের প্রতিবেশী নাও হতে পারি। তারপরেও চিন্তার প্রয়োজন প্রতিবেশী না হতে পারলেও আমরা শান্তিপূর্ণভাবে থাকব নাকি নিজেদের মধ্যে তর্কাতর্কি, অশান্তি-ঝগড়া করে মূল্যবান সময় নষ্ট করব। এই সিদ্ধান্ত আমাদেরকেই নিতে হবে। পাক প্রধানমন্ত্রী বলেন, দুটি দেশে প্রাকৃতিক সম্পদ যথেষ্ট পরিমাণে মজুত রয়েছে। দুটি দেশে রয়েছে ভালো ভালো ইঞ্জিনিয়ার, ডাক্তার। তাদেরকে দেশের উন্নতির সাহায্যে কাজে লাগাতে হবে।  

আরও পড়ুন জাতিসঙ্ঘে বিদেশমন্ত্রী জয়শঙ্করের ভাষণে বেআব্রু চিন-পাকিস্তান

 

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা