আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

যুবকের মারে পথেই মৃত্যু বৃদ্ধ শিখধর্মগুরুর, ক্ষোভে জ্বলছে ব্রিটেন

আন্তর্জাতিক ডেস্ক: ফের বর্ণবাদের সাক্ষী ব্রিটেন। এক বৃদ্ধি শিখধর্মগুরুকে অজ্ঞাতপরিচয় এক যুবকের রাস্তায় ফেলে মারতে শুরু করে। মারের চোটে তিনি সংজ্ঞা হারান। খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছে দেখে, বৃদ্ধ রাস্তায় পড়ে রয়েছে। শ্বাস-প্রশ্বাস বন্ধ। দ্রুত তারা তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার কথা ছড়িয়ে পড়লে ব্রিটেনে বসবাসকারী শিখ সম্প্রদায়ের মানুষ ওই যুবকের গ্রেফতারের দাবিতে সরব হয়েছে। পুলিশ নজর ক্যামেরার ফুটেজ দেখে তারা ওই যুবককে চিহ্নিত করার চেষ্টা করছে। এই খবর লেখা পর্যন্ত আততায়ীকে গ্রেফতার করতে পারেনি।

ঘটনাটি ঘটেছে হিল্টন স্ট্রিটে। শিখধর্মগুরু ফুটপাথ ধরে শান্তমনে হেটে যাচ্ছিলেন। ফাঁকা রাস্তা ছিল। আচমকাই এক যুবক তাঁর পিছু নেয়। শিখধর্মগুরুর আশঙ্কা করছিলেন, ওই যুবক তাঁকে বিবাদে জড়িয়ে ফেলতে চাইছে। সেই আশঙ্কায় বৃদ্ধ শিখধর্মগুরু রাস্তা পেরিয়ে অপর ফুটপাথে যাওয়ার চেষ্টা করছিলেন। তখন ওই যুবক তাকে প্রথমে ধাক্কা মেরে ফেলে দেয়। পরে নির্বিবাদে মারতে শুরু করে। বয়সের ভারে ন্যুব্জ বৃদ্ধের পক্ষে যুবকের মার প্রতিহত করা কোনওভাবেই সম্ভব ছিল না। তাই, মুখ বুজে একের পর এক মার হজম করতে হয়। একসময় তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।

এই ঘটনার কিছুক্ষণ বাদে এলাকা দিয়ে যাচ্ছিলেন স্থানীয় এক বাসিন্দা। তিনি পুলিশকে খবর দিলে পুলিশ সেখানে পৌঁছে ওই বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ আততায়ীর খোঁজ শুরু করেছে।

Published by:

Share Link:

More Releted News:

দু’মাস পর তেহরান থেকে পুনরায় বিমান পরিষেবা চালু করল ইরান, যুদ্ধ শেষের ইঙ্গিত?

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল আমেরিকা

ইরানি সেনার হাতে আটক ট্যাঙ্কারে রাজস্থানের মার্চেন্ট নেভি অফিসার, উদ্বিগ্ন পরিবার

প্রশান্ত মহাসাগরে আমেরিকার হামলা, নিহত ২

যুদ্ধ পরিস্থিতির মাঝেই নতুন ব্যবসার ছক আমেরিকার

আমেরিকার সঙ্গে সরাসরি কথা বলবে না ইরান, কি হতে চলেছে পাকিস্তানে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ