হেলিকপ্টার দুর্ঘটনায় ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী সহ মৃত ১৮

দুর্ঘটনা নাকি অন্তর্ঘাত তা খতিয়ে দেখা হচ্ছে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বিমান দুর্ঘটনা এবার ইউক্রেনে। প্রাণ হারিয়েছেন ১৬জন। হতদের মধ্যে ইউক্রেনের অভ্যন্তরীণ মন্ত্রী দেনিস মোনাসতির্কে। দুর্ঘটনাটি ঘটে একটি কিন্ডারগার্টেন স্কুলের সামনে। পুলিশের এক পদস্থকর্তা দুর্ঘটনার খবর দিতে গিয়ে জানিয়েছেন, দুর্ঘটনাটি এদিন সকালে। বিমানে ইউক্রেনের অভ্যন্তরীম মন্ত্রী দেনিস মোনাসতির্কে ছিলেন। এখনও পর্যন্ত ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ঘটনাস্থলে গিয়েছে উদ্ধারকারী দল।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ঘটনার ভিডিয়ো। ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, কিয়েভে কিন্ডারগার্টেন স্কুলের সামনে বিমানটি ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায়। বিমানে ইউক্রেনের অভ্যন্তরীণ মন্ত্রী ছাড়াও মন্ত্রকের বেশ কয়েকজন শীর্ষকর্তা ছিলেন।  দুর্ঘটনায় ১৮ জনের মধ্যে ঘটনাস্থলের কোনও বাসিন্দা রয়েছে কি না, সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। দুর্ঘটনায় কিন্ডারগার্টেন স্কুলটিতে আগুন লেগে যায়। স্কুলে সেই সময় বেশ কয়েকজন পডু়য়া ছিল। দুর্ঘটনায় ২০জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১০টি শিশু ও কিন্ডারগার্টেন স্কুলের কয়েকজন কর্মী রয়েছেন। কয়েকটি শিশুর আঘাত গুরুতর বলে খবরে প্রকাশ। কী কারণে বিমানটি ভেঙে পড়ল, সে বিষয়ে কিছু জানা যায়নি। এটা নিছক দুর্ঘটনা না কি অন্তর্ঘাত, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। দুর্ঘটনার খবর পাওয়ার পরে পরেই ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলবাহিনী এবং উদ্ধারকারী দল। মৃতদেহ উদ্ধারের পাশাপাশি আহতদের হাসপাতালে ভর্তি করা হয়। 

২০২১-য়ে প্রেসিডেন্ট জেলেনস্কি দেনিস মোনাসতির্কেকে অভ্যন্তরীণ মন্ত্রী পদে নিয়োগ করেন। তাঁর দুই পুত্র রয়েছেন। 

আরও পড়ুন উদ্ধার নেপালের দুর্ঘটনাগ্রস্ত বিমানের ব্ল্যাকবক্স

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা