করোনা নিয়ে ভিন দেশের নিষেধাজ্ঞা জারিতে অসন্তুষ্ট চিন, পাল্টা পদক্ষেপের হুমকি

বিবৃতি দিয়ে জানাল চিনের বিদেশ মন্ত্রক

Share:

আন্তর্জাতিক ডেস্ক: চিন থেকে আগত যাত্রীদের জন্য কোভিড নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক করায় অসন্তুষ্ট শি জিংপিং সরকার। তারা পাল্টা পদক্ষেপের হুমকি দিয়েছে। সে দেশের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাও নিং মঙ্গলবার রুটিন সাংবাদিক সম্মেলনে বলেন, চিনে নতুন করে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় কয়েকটি দেশ সিদ্ধান্ত নিয়েছে, এ দেশ থেকে যে সব নাগরিক ওই সব দেশে যাবে তাদের করোনা পরীক্ষার নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক করা হয়েছে। এই সিদ্ধান্ত আমাদের তীব্র আপত্তি রয়েছে। প্রয়োজন হলে এবার আমরাও পাল্টা পদক্ষেপ করব এবং সেই পদক্ষেপ আরও কঠোর হবে।  চিন ছাডা়ও অন্যান্য দেশে নতুন করে করোনা ছড়িয়ে পড়েছে। কিন্তু সেই সব দেশের ক্ষেত্রে একই পদক্ষেপ করা হয়নি। শুধুমাত্র আমাদের দেশের নাগরিকদের টার্গেট করা হয়েছে। এর পিছনে অন্য উদ্দেশ্য রয়েছে। চিনের বিদেশ মন্ত্রকের বক্তব্যের অন্যতম লক্ষ্য যে ভারত, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

চিনের বিদেশ মন্ত্রকের দাবি যে ভিত্তিহীন তা নিয়ে কোনও সন্দেহ নেই। কারণ,  চিন ছাড়াও যে সব দেশে নতুন করে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়তে শুরু করেছে, সেই সব দেশ থেকে আগত উড়ান যাত্রীদের ক্ষেত্রেও করোনার নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়েছে। সেই সব দেশের মধ্যে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া। 

শুধু ভারত নয়, ফ্রান্স-আমেরিকাও  চিন আগত যাত্রীদের করোনার নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক করেছে।    

আরও পড়ুন চিন-সহ ছয় দেশের যাত্রীদের জন্য করোনা নেগেটিভের শংসাপত্র বাধ্যতামূলক

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা