ডিজেল ও পেট্রোলের দাম কমানোর ঘোষণা শ্রীলঙ্কার

পেট্রোল ও ডিজেল ৮ শতাংশ থেকে ২৬ শতাংশ কম দামে বিক্রি হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: অর্থনেতিক সংকট শুরু হওয়ার পর থেকে গণবিক্ষোভ উত্তাল হয়েছে শ্রীলঙ্কা (Sri Lanka)। জিনিসপত্রের দাম অস্বাভাবিক হারে বেড়েছিল। যার ফলে বিশ্বের বিভিন্ন দেশের কাছে সাহায্যের জন্য পাততে হয়েছিল। অবশেষে মানুষকে স্বস্তি দিতে ডিজেল ও পেট্রোলের দাম কমাল শ্রীলঙ্কা।

বুধবার শ্রীলঙ্কার বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী কাঞ্চনা উইজেসেকের বলেন, মধ্যরাত থেকে বিভিন্ন ক্যাটাগরির পেট্রোল ও ডিজেল ৮ শতাংশ থেকে ২৬ শতাংশ কম দামে বিক্রি হবে। এদিন তিনি আরও বলেন, ‘আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সঙ্গে চুক্তি হওয়ায় জ্বালানি তেলের দাম কমানো হয়েছে। মূলত উৎপাদন খরচ ও বৈশ্বিক বাজারের সঙ্গে দামের সমন্বয় করা হয়েছে।’ প্রসঙ্গত চলতি মার্চ মাসের প্রথম দিকে আইএমএফের কাছ থেকে প্রায় তিন বিলিয়ন ডলার ঋণের অনুমোদন পায় শ্রীলঙ্কা। অর্থনৈতিক সংকট থেকে মুক্তি পেতে এই ঋণ সাহায্য গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য সম্প্রতি খাদ্য ও ওষুধের মতো নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কেনার জন্য নয়াদিল্লির কাছে ১০০ কোটি ডলার ঋণ চেয়ে হাত পেতেছে শ্রীলঙ্কার রণিল বিক্রমসিঙ্ঘের সরকার। সোমবার শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাঙ্কের প্রাক্তন চেয়ারম্যান ইন্দ্রজি‍ৎ কুমারাস্বামী ওই কথা জানিয়েছেন। যদিও মোদি সরকার দেউলিয়া হওয়া শ্রীলঙ্কাকে ওই পরিমাণ অর্থ দিতে রাজি হয়েছে কিনা তা খোলসা করেননি তিনি।

সুরেন্দ্রনাথ কলেজ থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা রুজু পুলিশের

কুলতলীর ইটভাটায় পুলিশের অভিযান, শিশু-সহ ১৮ বাংলাদেশি আটক

গণধর্ষণের পর খুন, নির্জন জায়গা থেকে উদ্ধার নাবালিকা ছাত্রীর পোড়া দেহ

দিনের শুরুতেই ধাক্কা, বুধবার বাজার খুলতেই ৭০০ পয়েন্ট নীচে Sensex

সুরেন্দ্রনাথ কলেজ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় অস্ত্র আইনে মামলা রুজু

পরিত্যক্ত বাড়িতে মানসিক ভারসাম্যহীন কিশোরীকে ‘ধর্ষণ’, গ্রেফতার প্রধান অভিযুক্ত

ভ্যাপসা গরমে নাজেহাল রাজ্যবাসী, কবে মিলবে স্বস্তি? জানাল হাওয়া অফিস

ভারতীয় ক্রিকেট টিমের কোচ হিসেবে গম্ভীরের যোগ্য উত্তরসূরি কে, প্রকাশ্যে নাম

উত্তরপ্রদেশে প্রতি ৫ জন পুরুষের একজন মধুমেহে আক্রান্ত, চমপ্রদ তথ্য সমীক্ষায়

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

লাইকা ক্যামেরা ও শক্তিশালী ব্যাটারি নিয়ে নজর কাড়ছে Xiaomi 17T সিরিজ

20 হাজারের কমে Vivo-র দুর্দান্ত 5G ফোন, থাকছে ব্যাঙ্ক অফার ও বড় ডিসকাউন্ট

Samsung নিয়ে এল দুর্দান্ত অফার, ২৭ হাজার টাকা কমে মিলছে প্রিমিয়াম স্মার্টফোন