অবাক কাণ্ড! ৩ ইঞ্চি লম্বা হতে খরচ করলেন কয়েক কোটি

প্রায় 130,000 পাউন্ড অর্থাৎ 1.2 কোটি টাকা। সেই ব্যক্তির নাকি পায়ের উভয় উরু ভাঙা ছিল। সেই অবস্থাতেই তিনি অস্ত্রপচার করে লম্বা হলেন।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: হাইট বা উচ্চতা নিয়ে সব মানুষেরই একটি স্বপ্ন থাকে। বিশেষ করে লম্বা হওয়ার লোভ কার না থাকে, প্রত্যেকটি নারী বা পুরুষই চায় উচ্চতায় একটু লম্বা হতে। যাতে নিজের উচ্চতা বা ফিগারের সঙ্গেই সব পোশাকই মানিয়ে যায়। এছাড়া সমাজে লম্বা মানুষের আলাদাই একটু বেশিই কদর থাকে। এছাড়া লম্বা মানুষ সহজেই অনেক অসাধ্য কাজও করতে ফেলতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদের উচ্চতা একটু খাটো হলেও বেশিরভাগ পুরুষদের উচ্চতা লম্বাই হয়।

তবে লম্বা বা খাটো হওয়ার প্রক্রিয়া সাধারণত জিনগত প্রক্রিয়া। বংশ পরম্পরায় এই বিষয়টি লক্ষ্য করা যায়। তবে বর্তমানে কিছুই যেন অসম্ভব নয়। লম্বা হতে চান, তাও আধুনিক প্রযুক্তির প্রভাবে করা সম্ভব। বর্তমানে বিজ্ঞানের প্রভাব এতটাই বেশি যে, মানুষ চাইলে সহজেই প্লাস্টিক সার্জারির মাধ্যমে নিজেকে সুন্দর বানিয়ে নিচ্ছেন, আবার উচ্চতা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারছেন। কি অবাক হচ্ছেন তাই তো! ভাবছেন নিশ্চয়ই এতদিন প্লাস্টিক সার্জারির নামটা শুনেছেন, কিন্তু আধুনিক প্রযুক্তির মাধ্যমে যে উচ্চতা লম্বা বা খাটোও করা যায় তা জানা ছিল না তাই তো! হ্যাঁ, সম্প্রতি ডেইলি স্টারের একটি প্রতিবেদন অনুযায়ী উঠে এসেছে এক অবিশ্বাস্য খবর।

জানা গিয়েছে, এক ব্যক্তি অস্ত্রোপচার মাধ্যমে প্রায় তিন ইঞ্চি লম্বা হয়েছেন। যার জন্যে তিনি খরচ করেছেন, প্রায় 130,000 পাউন্ড অর্থাৎ 1.2 কোটি টাকা। সেই ব্যক্তির নাকি পায়ের উভয় উরু ভাঙা ছিল। সেই অবস্থাতেই তিনি অস্ত্রপচার করে লম্বা হলেন। তিনি উচ্চতায় পাঁচ ফুট ছয় ইঞ্চি লম্বা হয়েও “ক্লান্ত” ছিলেন। 68 বছর বয়সী এই ব্যক্তি জটিল অস্ত্রপচারের পর এখন উচ্চতায় দাঁড়িয়েছেন প্রায় ৫ ফুট নয় ইঞ্চি। তাঁর এই অপারেশনটি করেছেন কেভিন দেবীপর্ষদ নামক একজন কসমেটিক সার্জন। তিনি মুলত পা লম্বা করার ক্ষেত্রেই বিশেষজ্ঞ। মিঃ দেবীপর্ষদ লাস ভেগাসে তাঁর ক্লিনিক চালান।

তাঁর কথায়, তিনি লম্বা হওয়ার জন্যে যে রোগীদের অস্ত্রপচার করেন, তাঁদের উরুর হাড় ভেঙে তার মধ্যে ধাতব পেরেক ঢুকিয়ে একটি চৌম্বকীয় রিমোটের সাহায্যে প্রায় তিন মাস চিকিৎসা চালান। জানেন কী, তাঁর গ্রাহকদের মধ্যে রয়েছেন গুগল, মাইক্রোসফ্ট, অ্যামাজন এবং মেটার কর্মীরা। তবে ওই ব্যক্তি অস্ত্রপচারের পর নিজেই জানিয়েছেন, তিনি তাঁর পরিবারের সমর্থনেই নিজের উচ্চতা বাড়িয়েছেন। তবে তাঁর অস্ত্রোপচারের জন্যে কয়েক মাস লেগেছে। কারণ এই প্রক্রিয়াটি “দিনে প্রায় এক মিলিমিটার সময় নেয়”। তাঁর প্রায় ৩ ইঞ্চি বৃদ্ধি পেতে প্রায় আড়াই মাস সময় লেগেছে। কসমেটিক সার্জনের কথায়, রোগী কত ফুট নিজেকে উচ্চতায় বাড়াতে চান 3, 4, 5, না 6 ইঞ্চি, তার উপর নির্ভর করে পদ্ধতিটির খরচ।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা