সার্বিয়ায় এলোপাতাড়ি গুলি চালিয়ে পালিয়ে যাওয়া বন্দুকবাজ গ্রেফতার

ক্রাগুজেভাক শহরের কাছাকাছি একটি জায়গা থেকে ওই ঘাতককে গ্রেফতার করা হয়।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ২৪ ঘন্টার মধ্যেই পাকড়াও সার্বিয়ায় গণহত্যা চালানো বন্দুকবাজ। আজ শুক্রবার সকালে ক্রাগুজেভাক শহরের কাছাকাছি একটি জায়গা থেকে ওই ঘাতককে গ্রেফতার করেছে পুলিশের বিশেষ বাহিনীর সদস্যরা। যদিও ঘাতকের বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি। শুধু জানানো হয়েছে ২০ বছর বয়সী ওই যুবকের আদ্যাক্ষর ‘ইউবি’। অন্যদিকে দেশে বন্দুকবাজের হামলা বেড়ে যাওয়ায় নতুন করে আগ্নেয়াস্ত্র ব্যবহারের লাইসেন্স প্রদান বন্ধ থাকবে বলে জানিয়েছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিক। সেই সঙ্গে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে দেশজুড়ে বিশেষ অভিযান চালানোর কথাও ঘোষণা করেছেন।  

গতকাল বৃহস্পতিবার সার্বিয়ার রাজধানী বেলগ্রেডের ৬০ কিলোমিটার দক্ষিণে ম্লাদিনোভাচ শহরের দুবোনা গ্রামের একটি পার্কে গাড়ি রাখাকে কেন্দ্র করে এক পুলিশ আধিকারিকের সঙ্গে বচসা বাঁধে ধৃত বন্দুকবাজের। ওই বচসার পরে গাড়ি চালিয়ে যাওয়ার পথে আচমকাই স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালায় ধৃত। এতে ৮ জন নিহত ও অন্তত ১৪ জন আহত হন।  ঘটনার পরে এলাকা ছেড়ে পালিয়ে যায় ওই বন্দুকবাজ।

হামলাকারীকে ধরতে শুক্রবার সকাল থেকেই দুবোনা সহ বেলগ্রেডের আশেপাশের এলাকায় বিশেষ তল্লাশি অভিযান শুরু করে পুলিশ ও নিরাপত্তা বাহিনী। এমনকী হেলিকপ্টার ও ড্রোনের সাহায্যে তল্লাশি চালানো হয়। একাধিক জায়গায় নাকা চেকিংও চালানো হয়। শেষ পর্যন্ত ক্রাগুজেভাক শহরের কাছ থেকে আটক করা হয় ঘাতক বন্দুকবাজকে।

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী