চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রাশিয়ার পরমাণু সুরক্ষা বাহিনীর প্রধানকে খুনের দায়ে গ্রেফতার উজবেক নাগরিক

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার শীর্ষ সামরিক কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলভ ও তাঁর সহযোগীকে হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হল ২৯ বছর বয়সী এক তরুণকে। ধৃত এই তরুণ উজবেকিস্তানের বাসিন্দা।

রাশিয়ার কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা বুধবার (১৮ ডিসেম্বর) জানিয়েছে, ইউক্রেনের গোয়েন্দারাই ওই সন্দেহভাজনকে নিয়োগ করেছিলেন রুশ জেনারেলকে হত্যা করার জন্য। তবে ওই সন্দেহভাজনের নাম-পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। জিজ্ঞাসাবাদে ওই তরুণ স্বীকার করে নিয়েছেন, ইউক্রেনের নিরাপত্তা সংস্থাই তাঁকে নিয়োগ করেছিল।

সম্প্রতি ইউক্রেনের হামলায় রাশিয়ার সামরিক বাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলভ নিহত হয়েছে। এই হত্যার ঘটনায় প্রতিশোধের আগুনে জ্বলছে রাশিয়া। ইউক্রেনও এই হত্যার দায়ভার স্বীকার করেছে। এমতাবস্থায় ইউক্রেন-রাশিয়ার দ্বন্দ্ব নতুন মোড় নিতে পারে বলে মনে করছে বিশ্লেষকেরা। ক্রোধের আগুনে জ্বলছে রাশিয়া।

মঙ্গলবার(১৭ ডিসেম্বর) রাশিয়ার রাজধানী মস্কোয় এক বিস্ফোরণে ইগর কিরিলভ নিহত হন। এই গুপ্তহত্যার দায় স্বীকার করেছে ইউক্রেন। এর মধ্য দিয়ে প্রায় তিন বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ভূখণ্ডে দেশটির সবচেয়ে উচ্চপর্যায়ের কোনো সামরিক কর্মকর্তা ইউক্রেনের হামলায় প্রাণ হারালেন। ইগর কিরিলভ রাশিয়ার ‘নিউক্লিয়ার, বায়োলজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রোটেকশন ট্রুপস’ নামে একটি বাহিনীর প্রধান ছিলেন। একটি বৈদ্যুতিক স্কুটারে লুকিয়ে রাখা বোমার বিস্ফোরণে ইগর কিরিলভ ও তাঁর সহকারী ইলিয়া পোলিকারপভ নিহত হন।

আরও পড়ুন : ‘নিজের মৃত্যুর জন্য প্রস্তুত হও’ জেলেনস্কিকে কড়া হুমকি দিল প্রতিশোধের নেশায় মত্ত রাশিয়া

Published by:

Share Link:

More Releted News:

শর্তের বিনিময়ে ও অবরোধ জারি থাকায় পাকিস্তানে আমেরিকার সঙ্গে বৈঠকে না ইরানের

আমেরিকায় বন্দুকবাজের তাণ্ডব, হত আট শিশু

‘আর ভদ্রতা নয়’, মার্কিন চুক্তি প্রত্যাখ্যান করলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি ট্রাম্পের

চিনের হাফ ম্যারাথনে ইতিহাস গড়ল রোবট, মানুষকেও হারাল এআই প্রযুক্তি

আইওয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গুলির ঘটনায় ছড়িয়ে পড়ল ভয়াবহ আতঙ্ক

হরমুজ প্রণালি পেরনোর চেষ্টা করলেই হামলা! কড়া হুঁশিয়ারি আইআরজিসির

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ