ভোররাতে রেভ পার্টিতে চলল গুলি, নিহত ১, আহত ৫

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সুইৎজারল্যান্ডের রেভ পার্টিতে চলল গুলি। আর সেই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে কমপক্ষে ১ জনের মৃত্যু হয়েছে। আহত বহু। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানাচ্ছে সুইস পুলিশ। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, রবিবার ভোর রাত ৩টের সময়ে সুইৎজারল্যান্ডের আরাউতে একটি হোটেলে রেভ পার্টি চলছিল। সেখানেই কোনও বন্দুকবাজ অতর্কিতে হামলা চালায়। বেশ কয়েক রাউন্ড গুলিও চালায় আততায়ী। তারপরেই এলাকা ছেড়ে পালিয়ে যায় সে। পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে বন্দুকবাজের খোঁজ চালাচ্ছে। রেভ পার্টি যে হোটেলে চলছিল, সেখানে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ। আরগাউ ক্যান্টনাল পুলিশকে মোতায়েন করা হয়েছে এবং ঘটনাটির তদন্ত শুরু হয়েছে।

আরও পডুন: সাঙ্ঘাতিক ঘটনা! ভিয়েনার জাদুঘর থেকে গায়েব মিশরের রানির ৬৭৩ হিরের মহামূল্যবান হার

সুইস পুলিশ এক্সে জানিয়েছে, ‘অজ্ঞাত অপরাধী বা অপরাধীদের ধরতে ব্যাপক তল্লাশি অভিযান চলছে। তবে ঘটনার উদ্দেশ্য ও সুনির্দিষ্ট কারণ এখনও অস্পষ্ট। প্রত্যেক্ষদর্শীদের অনুরোধ হামলার সঙ্গে যুক্ত কোনও ভিডিও বা ছবি সোশ্যাল মিডিয়ায় প্রচার করবেন না।’ সঙ্গে ঘটনাস্থল থেকে সবাইকে দূরে থাকতে বলা হয়েছে পুলিশের তরফ। বন্দুকবাজ ওই এলাকাতেই লুকিয়ে রয়েছে কিনা তার সন্ধান চালানো হচ্ছে। আরাউ-এর জনসংখ্যা প্রায় ২২,৩০০ এবং এটি জুরিখ থেকে প্রায় ৪০ কিলোমিটার (২৫ মাইল) পশ্চিমে অবস্থিত। কিন্তু কী কারণে এই গুলি চলার ঘটনা ঘটল রেভ পার্টিতে। তার সন্ধান চালাচ্ছে সুইস পুলিশ। ওই পার্টিতে কোনও মাদক ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে বচসা হয়েছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে।

প্রধান শিক্ষকের এক সিদ্ধান্তে মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরল ১,৬৪৩ পড়ুয়া, কুর্নিশ নেটিজেনদের

সাঙ্ঘাতিক ঘটনা! ভিয়েনার জাদুঘর থেকে গায়েব মিশরের রানির ৬৭৩ হিরের মহামূল্যবান হার

মাত্র ১৫ বছরেই সেনাপতির দায়িত্ব, ফের এক কীর্তি গড়লেন বৈভব সূর্যবংশী

কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত টোটো চালকের ফাঁসির দাবিতে উত্তপ্ত ঝাড়গ্রাম

আগে ভর্তি হলেও ফের কাউন্সেলিংয়ে অংশ নিতে পারবে পড়ুয়ারা, বড় সিদ্ধান্ত জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের

গরম ভাতের সঙ্গে জমে যাবে পাঙাশ মাছের দোপেঁয়াজি, রইল সহজ রেসিপি

সম্পত্তি নিয়ে বিবাদ, আত্মীয়দের বিরুদ্ধে FIR করলেন শাহরুখের সহ অভিনেতা চন্দ্রচূড়

Nepal Flash Flood: গাড়ি চালকের বুদ্ধিতে বাঁচল প্রাণ, নিরাপদে ফিরলেন বসিরহাটের শিক্ষক দম্পতি

নিজের গুমের বর্ণনা দিতে গিয়ে অঝোরে কাঁদলেন বাংলাদেশের‌ স্বরাষ্ট্রমন্ত্রী

‘উত্তম কুমারের অভিনয় প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করেছে,’ জন্মশতবর্ষে মহানায়ককে স্মরণ মোদির

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই অ্যাকশন, মোছা হল যাদবপুর ক্যাম্পাসের ‘দেশবিরোধী’ দেওয়াল লিখন

ভোররাতে রেভ পার্টিতে চলল গুলি, নিহত ১, আহত ৫

কিডনি পাচার চক্রে বাংলাদেশ যোগ, বাগুইআটি থেকে গ্রেফতার রাসেল সম্পর্কে জানলে চমকে উঠবেন

প্রাক্তন মুখ্যমন্ত্রী স্ট্যালিনের নিরাপত্তায় কাটছাঁট বিজয় সরকারের