চিনা শীর্ষ ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞের রহস্যমৃত্যু, হোটেলের ঘর থেকে উদ্ধার দেহ

উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: চিন সেনার শীর্ষ ক্ষেপণাস্ত্র  বিশেষজ্ঞকে (missile expert) হোটেলের একটি ঘর থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। খবর সেন্ট্রাল নিউজ এজন্সির (CNA) । মৃতের নাম ইয়াং লি-শিং।

চিন সেনা সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শনিবার সকালে দক্ষিণ তাইওয়ানের (Taiwan) একটি হোটেলের ঘর থেকে তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। মৃতের কারণ উদ্ধারে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। দেহ ময়নাতদন্তের (post mortem) জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। পুলিশ ওই ঘরে তল্লাশি শুরু করেছে। চিনে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে

জানা গিয়েছে, ইয়াং লি শিং ন্যাশনাল চাং-শ্যান ইন্সটিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (Institute of Science and Technology) সহকারি অধিকর্তা। সিএনএ-য়ের প্রতিবেদন অনুসারে, ব্যবসা সংক্রান্ত সরকারি কাজে তিনি পিংতুং ( Pingtung) গিয়েছিলেন। চলতি বছরের গোড়ার দিকে তিনি সহ-অধিকর্তার পদে আসীন হন।

ন্যান্স পেলোসির (Nancy Pelosi) তাইওয়ান (Taiwan) সফরের খবর পাওয়ার পরে পরে ইয়াং লি শিংকে সেনা মহড়ার প্রস্তুতি নিতে বলা হয়। তাঁর নেতৃত্বে হওয়া সেনামহড়ায় সন্তোষ প্রকাশ করেন প্রেসিডেন্ট শি। দিন কয়েকের মধ্যে তাঁর বেজিং ফিরে আসার কথাও ছিল। হোটেলে (hotel) থাকাকালীন ওই শীর্ষকর্তার সঙ্গে কেউ দেখা করতে এসেছিলেন কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। সূত্রের খবর, হোটেলের কয়েকজন কর্মীকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। প্রয়োজনে তাদের আরও জিজ্ঞাসাবাদ করা হবে।

তাঁর মতন একজন শীর্ষকর্তার (hogh official) রহস্যমৃত্যুতে চিনা প্রশাসন রীতিমতো উদ্বিগ্ন। তারা এই ঘটনাটিকে কোনওভাবেই হাল্কা করে দেখছে না।

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট