Afghanistan: বোরখা ইস্যুতে তপ্ত এবার আফগানিস্তান

রবিবারে ঘটনা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বোরখা ইস্যুতে ইরানের পর এবার তেতে উঠল আফগানিস্তান।

মুখ না ঢেকে বিশ্ববিদ্যালয়ে ঢোকার অপরাধে কয়েকজন ছাত্রীকে বেদম পেটাল তালিবানরা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ঘটনা। দ্য ইন্ডিপেনডেন্ট পত্রিকাতেও  ছবি-সহ প্রকাশ করা হয়েছে প্রতিবেদন। ঘটনাটি ঘটেছে রবিবার, বাদাখশান বিশ্ববিদ্যালয়ের সামনে। যারা বোরখা না পরে এসেছিল, তালিবানরা তাদেরও মনের সুখে পিটিয়েছে। সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ দিয়ে শুরু হয়েছে বোরখার প্রতিবাদে আন্দোলন। টুইটারে নিন্দার ঝড়।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, রবিবার সকালে বাদাখশান বিশ্ববিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে রয়েছে বেশ কয়েকজন তালিবান শাসক। তারা দেখছে পড়ুয়ারা বোরখা পরে এসেছে কি না। কিছুক্ষণ বাদে কয়েকজন ছাত্রী, যারা বোরখা না পরে বিশ্ববিদ্যালয়ে ঢুকতে যাচ্ছিল, তালিবানরা তাদের পথ আটকায়। কোনও কিছু জিজ্ঞাসা না করেই তারা ওই ছাত্রীদের পেটাতে শুরু করে। ছাত্রীদের দাবি, বোরখা পরা অথবা না পরা তাদের অধিকারের মধ্যে পড়ে। এভাবে তাদের বাধা দেওয়া যায় না। যদিও বিশ্ববিদ্যালয়ের সামনে পাহারায় থাকা তালিবানরা সে সব কথা শোনার জন্য বিন্দুমাত্র আগ্রহী ছিল না। তারা বোরখা না-পরা ছাত্রীদের নির্বিবাদে পেটাতে শুরু করে। বন্ধ করে দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ে দরজা। তালিবানদের হাতে মার খেয়ে পড়ুয়া বাড়ি ফিরতে বাধ্য হয়।

আফগানিস্তান দখলের পর থেকে তালিবানরা একের পর এক নিষেধাজ্ঞা জারি করতে শুরু করে। যদিও তারা মুখে নারী শিক্ষার প্রসারের কথা বলেছিল। কিন্তু কার্যক্ষেত্রে দেখা গিয়েছে তারা মহিলাদের নানা নিয়মে বেঁধে রাখতে চাইছে।

আরও পড়ুন আফগানিস্তানে খুলল বিশ্ববিদ্যালয়ের দরজা, পাহারায় তালিবান সশস্ত্র যোদ্ধা

রোগী মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ, বিক্ষোভে উত্তাল হাবড়া হাসপাতাল

ধুলিয়ানে বজ্রপাতে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ৪ আহত ৩৫, গুরুতর জখম ১০

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

‘ডিজে বাজানো’ মন্তব্য মামলা, অভিষেকের গলা মেলানোর অনুমতি পেল সিআইডি

সোনারপুরে ময়লা ফেলার ভ্যাটে ব্যাগ থেকে মৃতদেহ উদ্ধার,এলাকায় চাঞ্চল্য

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ইলেকট্রিক শক দিতে হবে, সংসদে দাবি বিএনপি নেত্রীর

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সমাজমাধ্যমে কদর্য মন্তব্য, যুবককে গ্রেফতার করল মিনাখাঁ থানার পুলিশ

তৃণমূলের কর্মীদের ধরে রাখতে কালীঘাটে নিজের বাড়িতে ‘জনতার দরবার’ বসাচ্ছেন মমতা

১ জুলাই থেকে বদলে যাচ্ছে একাধিক নিয়ম, জেনে নিন কতটা প্রভাব পড়বে আপনার পকেটে?

‘১০ হাজার অনুপ্রবেশকারীকে ফেরত পাঠিয়েছি’, বিধানসভায় দাবি শুভেন্দুর

‘২০২১ সালে নির্বাচনের পর ৫৭ জন খুন হয়েছিলেন’, ভোট পরবর্তী হিংসা নিয়ে খোঁচা মুখ্যমন্ত্রীর

ক্রিকেটার অভিষেক পোড়েলের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, তদন্তে পুলিশ

নামী প্রযুক্তি সংস্থার ২১ হাজার কর্মীর চাকরি খেয়ে নিল কৃত্রিম বুদ্ধিমত্তা

রানাঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান সহ ১১ জন কাউন্সিলরের পদত্যাগ