Loading live market data...
Loading active stocks...
Connecting...

তালিবান সরকারে স্বীকৃতি না দিলে সমস্যায় পড়তে হবে বিশ্বকে, হুঁশিয়ারি জাবিউল্লাহ’র

বলা বাহুল্য, রাশিয়াতে মস্কো সম্মেলনে অনেক আশা নিয়েই পুতিনের ডাকে হাজির হয়েছিল তালিবান প্রতিনিধিরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: তিনমাসের কাছাকাছি হয়ে গিয়েছে আফগানিস্তান দখল করেছে তালিবান। দু’মাসের বেশি সময় ধরে আফগানিস্তানে সরকার চালাচ্ছে তালিবানরা। কিন্তু কোনও দেশ অর্থাৎ আন্তর্জাতিক স্তরে কোনওভাবেই স্বীকৃতি পায় নি তালিবান পরিচালিত আফগান সরকার। বন্ধ রয়েছে আন্তর্জাতিক স্তরের আর্থিক সাহায্যে। তাই এবার সরাসরি হুমকি দিতে দেখা গেল তালিবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। তিনি শনিবার রাতেই কাবুলে সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিয়েছেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করেছি কারণ তারা আমাদের স্বীকৃতি দেয় নি অতীতে। যদি আমাদের স্বীকৃতি না দেওয়া হয় তাহলে এই অঞ্চল ও বিশ্বের জন্য সমস্যা কেবল বাড়বেই।’

অর্থাৎ তালিবান ফের তাঁদের পুরানো রূপ ধারণ করতে পারে সেই আভাস আগেভাগেই দিয়ে রাখলেন মুখপাত্র। পাকিস্তান ও চিন ছাড়া কোনও দেশকেই সেভাবে তালিবান সরকারের স্বীকৃতি নিয়ে মাথা ঘামাতে দেখা যায় নি। এমনকি সেদেশে ভারতের কোটি টাকার প্রজেক্ট পড়ে থাকলেও চুপ বিদেশমন্ত্রক। তালিবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, ‘আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি পাওয়ার জন্য সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ করেছি আমরা।’ তিনি আফগানিস্তানে সমস্ত দেশের দূতাবাস খোলার জন্য ও প্রতিনিধি পাঠানোর জন্যও আর্জি জানিয়েছেন।

বলা বাহুল্য, রাশিয়াতে মস্কো সম্মেলনে অনেক আশা নিয়েই পুতিনের ডাকে হাজির হয়েছিল তালিবান প্রতিনিধিরা। তাঁদের আশা ছিল আফগানিস্তানে তালিবান সরকারকে স্বীকৃতি দেওয়ার দাবি জানাবে রাশিয়া। কিন্তু সেভাবে কিছুই পদক্ষেপ গ্রহণ করেননি রাশিয়ার রাষ্ট্রপতি পুতিন।

রাজ্যের ৬২ আমলাকে কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরে ডেকে নেওয়া হল

রাজ্যের বিরোধী দলনেতা হলেন শোভনদেব চট্টোপাধ্যায়, চিফ হুইপের দায়িত্বে ফিরহাদ

রবি সকালে তামিলনাডুর মুখ্যমন্ত্রী পদে শপথ বিজয়ের, হাজির থাকছেন রাহুল গান্ধি

অল্পের জন্য শতরান হাতছাড়া শুভমনের, রাজস্থানের বিরুদ্ধে ২২৯ রান তুলল গুজরাত

কালীঘাট মন্দিরে মাথায় ঝুড়ি নিয়ে পুজো দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কী কী ছিল ঝুড়িতে….

১১ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের দায়ে গ্রেফতার প্রবীণ বৌদ্ধ ভিক্ষু

নতুন মুখ্যমন্ত্রী ছেলের জন্য একাধিক পদ রান্না করবেন মা, শুভেন্দুর মেনুতে কী থাকছে?‌

কাটল জট, রবিবার সকাল দশটায় মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিচ্ছেন বিজয়

মোদি জমানায় বিজেপির স্বর্ণালী যুগ, ৯ রাজ্যে প্রথমবার সরকার গঠন

‘মুসলিমদের যেন নিশানা না করা হয়’, শুভেন্দুর শপথের পরেই হুঁশিয়ারি বাংলাদেশের জামায়াত নেতার

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

মন্ত্রী হিসেবে ছেলেকে দেখে খুশি দিলীপের মা, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা রিঙ্কুর

‘‌বাংলায় স্বর্ণযুগের শুরু হল’‌, শুভেন্দুর শপথে গিয়ে বার্তা শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার

নবান্নেই প্রথম মন্ত্রিসভার বৈঠক শুভেন্দুর, প্রাইভেট সেক্রেটারি হলেন শান্তনু বালা