আফগানিস্তান বিশ্ববিদ্যালয়ে মহিলাদের প্রবেশ নিষিদ্ধ

সিদ্ধান্ত নিতে মন্ত্রিসভা জরুরী বৈঠকে বসে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: পাল্টি খেল আফগানিস্তানের তালিবান শাসকেরা।

সে দেশের সব বিশ্ববিদ্যালয়ে মহিলাদের প্রবেশ অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হল। তালিবান সরকারের শিক্ষামন্ত্রী এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করেছেন। কেন এই সিদ্ধান্ত, সে ব্যাপারে বিজ্ঞপ্তিতে বিস্তারিত কিছুই বলা নেই। জানা গিয়েছে, নারী শিক্ষা প্রসারের ব্যাপারে সরকারের ভূমিকা কী হবে, সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে মন্ত্রিসভা জরুরী বৈঠকে বসে। বৈঠকেই ওই সিদ্ধান্ত নেওয়া হয়।

এই নিদান নিয়ে ফ্রান্স, ব্রিটেন, আমেরিকা-সহ একাধিক দেশ সমালোচনায় সরব হয়েছে। আর এই সিদ্ধান্ত গৃহীত হল এমন সময়ে যখন জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদ আফগানিস্তানকে নিয়ে আলোচনার ডাক দিয়েছে।

আফগানিস্তান দখলের পর তালিবানরা একাধিক পদক্ষেপ করেছে। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে। পোশাক থেকে শুরু করে তাদের আচরণ বিধি নানা বিষয়ে তালিবানরা একের পর এক নির্দেশ দিয়ে গিয়েছে। প্রথমদিকে তালিবান সরকার জানিয়েছিল, তারা নারী-শিক্ষার বিরোধী নয়। তবে মহিলারা সেই সব বিশ্ববিদ্যালয় বা স্কুলে যেতে পারবে, যেসব বিশ্ববিদ্যালয়ে পড়ান দিদিমণিরা। যে সব বিশ্ববিদ্যালয়ে ছেলে-মেয়ে একসঙ্গে পড়াশোনা করে, সেই সব বিশ্ববিদ্যালয় বা স্কুলেও তারা যেতে পারবে।তবে ছেলেদের সঙ্গে তারা একসঙ্গে বসতে পারবে না। সেই সিদ্ধান্ত মেনে আফগানিস্তানের কয়েকটি প্রদেশে পঠন-পাঠন চলছিল। তবে পডু়য়াদের হাজিরার সংখ্যা তুলনামূলকভাবে কম ছিল। অনেকেই ভয়ে যেতে চাইত না। এবার বিশ্ববিদ্যালয় এবং স্কুলের দরজা মহিলাদের জন্য অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল।

আরও পড়ুন একা বাজারে যাওয়ায় মহিলাকে চাবুক তালিবানের

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

তিন দেশে ভারতের রাষ্ট্রদূত, তবুও SIR পরীক্ষায় ফেল প্রবীণ কূটনৈতিক

‘ইমরান খানের সঠিক চিকিৎসা করান’, শাহবাজকে চিঠি গাভাস্কার-কপিল দেব সহ ২২ অধিনায়কের

iPhone-এর EMI নাকি পারিবারিক অশান্তি? একই জায়গায় আগেও আত্মহত্যার চেষ্টা করেছিল কুণাল

অধীরের হাত ধরে কংগ্রেসে যোগ সামশেরগঞ্জ হিংসায় নাম জড়ানো তৃণমূল নেতা ইনজামুলের

যাদবপুর কাণ্ডে NIA তদন্তের দাবি ABVP-এর, জুটা সম্পাদকের বিরুদ্ধে FIR দায়েরের হুঁশিয়ারি

বাড়ছে ‘ফুড ডিভোর্স’-এর প্রবণতা, সম্পর্কের নতুন এই ট্রেন্ডের বিষয়ে জানেন?

ডুরান্ডের রং লাল-হলুদ, এডমুন্ডের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

কলকাতার খুব কাছেই নিম্নচাপ! রাত বাড়লেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

‘অগ্নিবীরদের নিয়ে অর্জুন বাহিনী গড়ে তোলা হবে’, ঘোষণা শুভেন্দুর

‘শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতেই বাংলায় বদল এসেছে’, গার্ডেনরিচ থেকে বললেন রাজনাথ

মাদক সেবনে বাধা দেওয়ায় বাংলাদেশের রংপুরে হিন্দু পরিবারকে খুন

ভারতীয় শিবিরের উদ্বেগ! শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমেও মাঠ ছাড়লেন ঋষভ পন্থ

প্রতিবেশী প্রৌঢ়ের বিরুদ্ধে ৮ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, রক্তাক্ত হয়ে ভর্তি হাসপাতালে