মার্কিন মুলুকের BAPS স্বামী নারায়ণ মন্দিরে ফের ‘হিন্দু ফিরে যাও’ গ্রাফিতি, ঘটনার তদন্ত শুরু

গ্রাফিতি দিয়ে লেখা হয়েছে, 'হিন্দুরা ফিরে যাও!' তাঁরা X-এ একটি পোস্টে বলেছে, "আমরা শান্তির জন্য প্রার্থনা করছি। এবং ঘৃণার বিরুদ্ধে একজোট হয়ে দাঁড়িয়েছি।"

Share:

নিজস্ব প্রতিনিধি: ৮ দিনের মধ্যে দ্বিতীয়বার মার্কিন যুক্তরাষ্ট্রের হিন্দু মন্দিরে ‘হিন্দু ফিরে যাও’-গ্রাফিতি। সাম্প্রদায়িক দাঙ্গা তুঙ্গে। ঘটনাটি ঘটেছে, বুধবার ক্যালিফোর্নিয়ার স্যাক্রামেন্টোতে অবস্থিত BAPS শ্রী স্বামীনারায়ণ মন্দিরে। যেখানে বিস্ফোরক-ভারিত হিন্দু বিরোধী বার্তা দিয়ে হিন্দু মন্দিরকে অপবিত্র করার চেষ্টা করা হয়েছে। ৮ দিনের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে এটি দ্বিতীয় ঘটনা। বারবার হিন্দু মন্দিরকে বিকৃতি করার চেষ্টা চলছে গ্রাফিতি দিয়ে। এর আগে কানাডাতেও একই ঘটনা ঘটেছিল। এই বিস্ফোরক ঘটনাটির প্রসঙ্গে, BAPS পাবলিক অ্যাফেয়ার্স জানিয়েছে, গত কয়েক সপ্তাহের মধ্যে স্যাক্রামেন্টোতে তাদের মন্দিরকে আবারও অপবিত্র করা হয়েছে। গ্রাফিতি দিয়ে লেখা হয়েছে, ‘হিন্দুরা ফিরে যাও!’ তাঁরা X-এ একটি পোস্টে বলেছে, “আমরা শান্তির জন্য প্রার্থনা করছি। এবং ঘৃণার বিরুদ্ধে একজোট হয়ে দাঁড়িয়েছি।”

এই বিষয়ে, স্যাক্রামেন্টো পুলিশ জানিয়েছে যে, তারা BAPS হিন্দু মন্দিরে এমন ঘৃণাত্মক অপরাধ কে বা কারা করছে, তার তদন্ত করছে। এমনকী যারা মন্দিরে বিকৃতি এঁকেছে গ্রাফিতি দিয়ে, তাঁরা মন্দিরে জলের লাইনও কেটে দিয়েছে। ঘটনাটির তদন্তভার দেওয়া হয়েছে গোয়েন্দা এবং সিএসআই-বাহিনীদের। ঘটনার পর, হিন্দু সম্প্রদায়ের নেতারা স্যাক্রামেন্টোর মন্দিরে “শান্তি ও ঐক্যের” আহ্বান জানিয়ে একটি প্রার্থনা অনুষ্ঠান করেছেন। এর আগে ১৬ সেপ্টেম্বর, নিউইয়র্কের মেলভিলে BAPS স্বামীনারায়ণ মন্দিরের বাইরের রাস্তা এবং সাইনবোর্ডে বিস্ফোরক স্প্রে করা হয়েছিল। যেদিন নাসাউ ভেটেরান্স মেমোরিয়াল কলিজিয়াম থেকে প্রায় ২৮ কিলোমিটার দূরে এবং মেলভিল সাফোক কাউন্টিতে অবস্থিত একটি জায়গায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি মেগা ভারতীয় সম্প্রদায়ের অনুষ্ঠানে বক্তৃতা করেছিলেন। সেদিনই মার্কিন যুক্তরাষ্ট্রের হিন্দু মন্দিরে ফের হামলা চালিয়েছিল সহিংসতাবাদীরা।

মেলভিলে মন্দির ভাঙচুরের ঘটনায় ব্যপক নিন্দা জানিয়েছেন, নিউইয়র্কে ভারতের কনস্যুলেট জেনারেল, এটিকে “অগ্রহণযোগ্য” এবং একটি “জঘন্য কাজ” বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, “ধর্মীয় গোঁড়ামি ও বিদ্বেষের কোন স্থান নেই। আমি দৃঢ়ভাবে আমাদের সম্প্রদায়ের ভাঙচুরের এই দৃশ্যের নিন্দা করছি। আমাদের সকলকে অবশ্যই অসহিষ্ণুতার বিরুদ্ধে দাঁড়াতে হবে এবং নিশ্চিত করতে হবে যে আমাদের সম্প্রদায়ের প্রত্যেকে, বিশ্বাস নির্বিশেষে, নিরাপদ এবং সম্মানিত বোধ করে।” আরেক ভারতীয়-আমেরিকান কংগ্রেসম্যান রো খান্না বলেছেন, “হিন্দু আমেরিকানদের বিরুদ্ধে এই ধরনের ঘৃণা এবং ভাঙচুর ভয়ঙ্কর এবং নৈতিকভাবে ভুল, বিচার বিভাগকে অবশ্যই এই ঘৃণ্য অপরাধের তদন্ত করতে হবে, এবং যারা দায়ী তাদের আইনের অধীনে সম্পূর্ণরূপে জবাবদিহি করতে হবে।”

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের