মেলবোর্নে ইসকন মন্দিরে ভাঙচুর, দেওয়ালে ‘খলিস্তান জিন্দাবাদ’ স্লোগান

খতিয়ে দেখা হচ্ছে নজর ক্যামেরার ফুটেজ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: স্বামী নাথন মন্দিরের পর খলিস্তানিদের নিশানায় এবার ইসকন মন্দির। দেওয়ালে লেখা হয় ভারত বিরোধী স্লোগান। ঝুলিয়ে দেওয়া হয় খলিস্তানি পতাকা। এবার মেলবোর্নের ইসকন মন্দিরে ঢুকে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের দল নির্বিবাদে ভাঙচুর চালাল। দেওয়ালে লিখে দিল ভারত-বিরোধী স্লোগান। এই ঘটনায় সেখানে রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে। এক মাসের মধ্যে এই নিয়ে তৃতীয়বার অস্ট্রেলিয়ার কোনও হিন্দু মন্দিরে ভাঙচুর ও খলিস্তানি স্লোগান লেখার ঘটনা ঘটল। সর্বশেষ ঘটনায় কারা জড়িত,তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। 

অস্ট্রেলিয়া টু-ডে পত্রিকার রিপোর্ট অনুসারে, ইসকনের এই মন্দির জনপ্রিয় হয়ে ওঠে ভক্তিযোগ আন্দোলনকে কেন্দ্র করে। হিন্দুদের পাশাপাশি বহু খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের এই মন্দিরে নিয়মিত যাওয়া আসা রয়েছে। মন্দির ভাঙচুরের ঘটনার খবর পেয়ে তারা উদ্বিগ্ন হয়ে পড়ে। অস্ট্রেলিয়া টু-ডের প্রতিবেদন অনুসারে, মন্দির ভাঙচুর এবং দেওয়াল লেখা খলিস্তান জিন্দাবাদ স্লোগান প্রথমে নজরে পড়ে মন্দিরের এক কর্মীর। তিনি দ্রুত মন্দিরে কর্তৃপক্ষকে খবর দিলে তারা দ্রুত সেখানে পৌঁছন। পৌঁছয় পুলিশ। দেওয়ালের এমন কোনও অংশ ফাঁকা নেই যেখানে লেখা হয়নি ভারত-বিরোধী স্লোগান। মন্দিরের ওই অবস্থা দেখে তারা কার্যত হতবাক। গত ১২ জানুয়ারি এখানকার স্বামীনাথন মন্দিরে একই ধরনের ঘটনা ঘটে। তারপর থেকে অস্ট্রেলিয়া বসবাসকারী হিন্দু সম্প্রদায় এবং প্রবাসী ভারতীয়রা প্রতিটি ধর্মস্থানে কড়া পাহাড়ার আর্জি জানায়। সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বললেও সেটা নেওয়া হয়নি।  

আরও পড়ুন অস্ট্রেলিয়ায় স্বামী নারায়ণ মন্দিরে খলিস্তানি হামলা

‘পড়ুয়া ও আমজনতাকে হয়রানি করা বন্ধ না হলে ফের আন্দোলন’, হুঁশিয়ারি অভিজি‍ৎ দীপকে’র

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক

আচমকাই ইস্তফা দিলেন ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচ

তাজমহলে বিদেশি পর্যটকের ওপর বাঁদরের হামলা, এক ঘণ্টা অপেক্ষাতেও মিলল না অ্যাম্বুলান্স

কলকাতায় বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিবের দায়িত্বে বিএনপিপন্থী মহিলা সাংবাদিক

বেসরকারি ব্লাড ব্যাঙ্ক থেকে ভিনরাজ্যে পাচার হচ্ছে রক্ত, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য 

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ছেলে-বাবার মৃত্যু একই হাসপাতালে, প্রয়াত দেব আনন্দ-পুত্র সুনীল

আঙুল মটকানোর শব্দে ব্যাটারকে আউট দিলেন আম্পায়ার, অভিনব প্রতারণা ইংলিশ ক্রিকেটে

৪ বছরের জন্য ফ্রান্সের কোচ হলেন বিশ্বকাপজয়ী জিনেদিন জিদান