মাদকাসক্তের কারণেই পুলিশের চাকরি হারিয়েছিল তাইল্যান্ডের ক্রেশে গণহত্যা চালানো হামলাবাজ

কয়েকদিন আগেই রাজধানী ব্যাঙ্ককের এক সেনা প্রশিক্ষণ শিবিরে গুলি চালিয়ে দুই সহকর্মীকে খুন করেছিলেন এক সেনা আধিকারিক।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ফের বন্দুকবাজের হামলায় রক্তাক্ত তাইল্যান্ড। বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা সাড়ে বারোটা নাগাদ দেশটির উত্তর-পূর্ব প্রদেশ নং বুয়া লম্ফুর (Nong Bua Lam Phu) একটি ক্রেশে ঢুকে এলোপাতাড়ি গুলি চালিয়ে ২৩ শিশু সহ ৩৪ জনকে খুন করেছে এক হামলাবাজ। ওই হামলাবাজের পরিচয় প্রকাশ করেছে পুলিশ। তাইল্যান্ড পুলিশের আধিকারিক জাক্কাপাত বিজিতরাইথাইয়া জানিয়েছেন, গণহত্যা সংগঠিত করা পানিয়া খামরাব (Panya Khamrab) পুলিশের লেফটেন্যান্ট কর্নেল পদে কর্মরত ছিলেন। মাদকাসক্ত হওয়ার কারণেই গত বছর তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল।

তাইল্যান্ডের স্থানীয় সংবাদমাধ্যম ‘ব্যাঙ্কক পোস্ট’ জানিয়েছেন, গত কয়েক বছর ধরেই দেশটিতে বন্দুকবাজের হামলা বেড়ে চলেছে। কয়েকদিন আগেই রাজধানী ব্যাঙ্ককের এক সেনা প্রশিক্ষণ শিবিরে গুলি চালিয়ে দুই সহকর্মীকে খুন করেছিলেন এক সেনা আধিকারিক। দু বছর আগে ২০২০ সালে এক সহকর্মীর সঙ্গে আর্থিক লেনদেন নিয়ে বিরোধের জেরে টানা ১৭ ঘন্টা ধরে তাণ্ডব চালিয়েছিলেন সার্জেন্ট মেজর জাকরাপন্থ থোম্মা(Sergeant-Major Jakrapanth Thomma)। শেষ পর্যন্ত তাইল্যান্ড পুলিশের কম্যান্ডোদের গুলিতে প্রাণ হারান ওই বন্দুকবাজ ঘাতক।

পরিসংখ্যান বলছে, তাইল্যান্ডে বৈধ আগ্নেয়াস্ত্রধারীর হার অন্যান্য দেশের চেয়ে অনেক বেশি। যদিও সাধারণ মানুষের কাছে বৈধ আগ্নেয়াস্ত্র থাকলেও অধিকাংশ হামলার পিছনেই প্রাক্তন পুলিশ ও সেনা আধিকারিকরা জড়িত। আর এই পরিসংখ্যানই চিন্তায় ফেলেছে দেশটির শীর্ষ পুলিশ ও সেনা আধিকারিকদের।

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা