নভেম্বরেই প্রাপ্তবয়স্কদের জন্য বিশেষ সুবিধা চালু করতে চলেছে এই বিমান সংস্থা

Share:

নিজস্ব প্রতিনিধি: তুর্কি-ডাচ এয়ারলাইন বিমানে প্রাপ্তবয়স্কদের জন্য চালু হচ্ছে বিশেষ সুবিধা। কোনওরকম অসুবিধা ছাড়াই তাঁরা বিমানে ভ্রমণ করতে পারবে বলে জানিয়েছেন বিমান সংস্থার এক কর্মকর্তা। জানা গিয়েছে, ১৬ বছরের উর্ধ্বে যাঁদের বয়স, তাঁরাই একমাত্র সেই সুবিধা পেতে পারেন। আগামী নভেম্বর মাসে আমস্টারডম ও কুরাকাও দ্বীপপুঞ্জের মধ্যে চলাচালকারী বিমানে এই পরিষেবা চালু করতে চলেছে সংস্থাটি।

 তুর্কি-ডাচ বিমান সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ যাত্রীরা শিশু ছাড়াই ভ্রমণ করতে পারবেন। পাশাপাশি, বিজনেস ক্লাসের যাঁরা যাত্রী, তাঁরা ভ্রমণ করার সময় শান্ত পরিবেশে কাজ করতে পারবেন। এই পরিষেবা চালু হলে যাত্রীরা উপকৃত হবেন। অনেক সময় দেখা যায়, শিশু চিৎকার-চেঁচামেচির কারণে সহযাত্রীরা বিরক্ত হন। এবার আর এই অসুবিধা হবে না।

বিমান সংস্থার এক আধিকারিক জানিয়েছেন, বিমানের দেওয়ালগুলিকে সুসজ্জিত করা হয়েছে। সেখানে পর্দার ব্যবহার করা হয়েছে। যাতে করে যাত্রীরা শান্ত ও মনোরম পরিবেশে স্বাচ্ছন্দ্য উপভোগ করেন। বিমানের সামনের অংশটিতে শুধুমাত্র প্রাপ্ত বয়স্কদের জন্য একটি জোন তৈরি করা হবে। যেখানে ৯টি বড় অতিরিক্ত লেগরুমের ব্যবস্থা থাকবে। এই বিমানটিতে সবমিলিয়ে ৯৩টি আসন থাকবে।  

 এই আসনগুলির জন্য অতিরিক্ত ৪৫ ইউরো, যা ভারতীয় মুদ্রায় ৪,০৫০ টাকা বেশি ভাড়া দিতে হবে যাত্রীদের। এছাড়া, এক্সট্রা লার্জ সিটের জন্য যাত্রীদের ১০০ ইউরো মানে ৮,৯২৬ টাকা অতিরিক্ত ভাড়া দিতে হবে।

মাথায় গামছা, গেঞ্জি-বারমুডা পরে খালি পায়ে জমিতে নেমে চাষের কাজে ব্যস্ত মন্ত্রী গৌরিশঙ্কর

মায়ের মুখে হাসি ফোটাতে বাড়ির চারপাশে ৫৭০০ গাছ! ছেলের ভালবাসা চোখে জল আনবে

রোগীর মৃত্যু ঘিরে উত্তাল হাসপাতাল, দেদার ভাঙচুর! আতঙ্কে ছাদে উঠলেন প্রসূতি

ধর্মীয় অনুষ্ঠানের খাবার খেয়ে বমি-পায়খানা, হাসপাতালে ভর্তি ৩৫ জন গ্রামবাসী

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

তোলাবাজির প্রতিবাদ করায় লাঠি দিয়ে পিটিয়ে বিজেপি কর্মীর হাত ভেঙে দিল দুষ্কৃতীরা, উত্তপ্ত সবং

‘আগের সরকার নয় যে যা খুশি করবেন!’ ট্রোলারদের জবাব দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা

মানুষ নয়, CPR দিয়ে বেহুঁশ সাপকে বাঁচালেন ব্যক্তি, ভাইরাল চমকে ওঠা ভিডিও

ব্যাটে-বলে বাংলাদেশকে দুরমুশ করল ভারত, এশিয়াডে পদক নিশ্চিত হরমনপ্রীতদের

ভোটার তালিকায় নাম বাদ, সপরিবারে এসআইআরের নোটিশ পেলেন লালকৃষ্ণ আডবানি

Asian Games: শেফালির ঝোড়ো সেঞ্চুরি, বাংলাদেশের বিরুদ্ধে ১৯৬ রানের টার্গেট ভারতের

ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে ভয়াবহ হামলা, গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতার ভাই

বিয়ের দু’বছরের মাথায় বাবা-মা হলেন শোভন-সোহিনী, নায়িকার কোলে পুত্র এল না কন্যা?

সৌদির তেল পরিকাঠামোয় হুথিদের হামলা, নাগরিকদের সাবধান করল আমেরিকা