‘ঝড়ের আগের শান্ত পরিবেশ’, ট্রাম্পের নতুন পোস্ট ঘিরে জল্পনা! নিশানায় ইরান?

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার ট্রুথ সোশ্যাল-এ একটি রহস্যময় বার্তা শেয়ার করেছেন। যে পোস্টে তিনি একটি এআই-নির্মিত ছবির সঙ্গে ক্যাপশনে লিখেছে, “এটি ছিল ঝড়ের আগের শান্ত অবস্থান।” সেই ছবি আর ক্যাপশন ঘিরেই ঝড় উঠেছে গোটা বিশ্বে। অনেকেই ট্রাম্পের ছবিটিকে ইরানের উপর নতুন করে হামলার ইঙ্গিত হিসেবে দেখছেন। কথাতেই বলে বড় ঝড় ওঠার আগে পরিবেশ একেবারে শান্ত হয়ে যায়। আন্তর্জাতিক মহলের অনেকেই বলছেন বর্তমান পরিস্থিতিকে সেই ঘটনার সঙ্গেই তুলনা করেছেন ট্রাম্প।

সাময়িক সংঘাতে বিরতির পর ট্রাম্প প্রশাসন ইরানের বিরুদ্ধে পুনরায় সামরিক পদক্ষেপ নেওয়ার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে। এই খবর নিয়ে চর্চার মধ্যেই সামনে এসেছে ট্রাম্পের পোস্ট। ট্রাম্পের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে শেয়ার করা ছবিতে দেখা গিয়েছে, চারিদিকে বজ্রপাত হচ্ছে, উত্তাল হয়ে রয়েছে সমুদ্র এবং সেই পরিস্থিতিতে ট্রাম্প একটি জাহাজের উপর একজন নৌবাহিনীর কর্তার পাশে আঙুল উঁচিয়ে দাঁড়িয়ে রয়েছেন। ট্রাম্পের মাথায় রয়েছে একটি লাল টুপি। যে টুপির উপরে লেখা রয়েছে ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’। তাঁর পিছনে রয়েছে ইরানি জাহাজ। দ্য নিউ ইয়র্ক টাইমস-এর এক প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, বেজিং থেকে ফিরে ট্রাম্পকে “ইরানের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত” নিতে হচ্ছে। সূত্রের খবর, কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে নতুন করে ইরানের উপর সামরিক হামলা চালানোর পরিকল্পনা তৈরি করছেন ট্রাম্পের সহযোগীরা।

আরও পড়ুন: চারধাম যাত্রার নামে চলছে সাইবার প্রতারণা! ৫৫০টি ভুয়ো অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা পুলিশের

উল্লেখ্য, চিন ছাড়ার পর এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প জানিয়েছেন তিনি ইরানের দেওয়া সর্বশেষ প্রস্তাবটি নাকচ করে দিয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, ‘অপারেশন এপিক ফিউরি’ পুনরায় শুরু করতে পেন্টাগন জরুরি পরিকল্পনা প্রস্তুত করেছে, যা গত মাসে ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণা করার পর স্থগিত করা হয়েছিল। 

বাদ পড়েছিলেন বিশ্বকাপ থেকে, মাত্র ৩৮ বছরেই না ফেরার দেশে  ডাচ রেফারি

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

প্রয়াত কিংবদন্তি সুরকার প্যায়ারেলালের স্ত্রী সুনীলা শর্মা, শোকের ছায়া বলিউডে

‘হরমুজ ব্যবহারকারী জাহাজ থেকে ২০ শতাংশ কর আদায় করবে আমেরিকা’, ঘোষণা ট্রাম্পের

বাংলাদেশে ভয়াবহ বন্যা-ভূমিধসে ৫৪ জনের প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি

তিন দিন পর বাগজোলা খালে ভেসে উঠল কেষ্টপুরের নিখোঁজ ইঞ্জিনিয়ারের দেহ

ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ানডের ২৪ ঘণ্টা আগেই ১১ জনের নাম জানিয়ে দিল ইংল্যান্ড

IB অফিসার অঙ্কিত শর্মার হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন আপ নেতা তাহির হুসেন

ইরানের যোদ্ধাবাহিনী আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ব্রিটেনের

ক্রিকেটের মক্কা লর্ডসে ইংল্যান্ডকে দুরমুশ করে ইতিহাস গড়লেন স্মৃতি মন্ধানারা

পেটে টান পড়বে? জুনে খাদ্যের মূল্যস্ফীতি বেড়ে ৫.৩২ শতাংশ

মঙ্গলবার আষাঢ় অমাবস্যা, জানুন পুজোর নিয়ম ও পিতৃদোষ মুক্তির উপায়

সপ্তাহে ৯৬ ঘন্টা কাজের জায়গায়! সরকারি চিকিৎসকদের ‘ডিউটি’ নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ম্যানেজার, কী জানালেন নায়িকা?