নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় একদিনের ধর্মঘট, ৪০ বছরের ইতিহাসে প্রথম

২৪ ঘণ্টার কর্মবিরতি ঘোষণা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় ধর্মঘট ডাকলেন কর্মীরা। ধর্মঘট আজ থেকে। ২৪ ঘণ্টার জন্য ধর্মঘটের ডাক দিয়েছেন সংবাদপত্রের কর্মীরা। ধর্মঘটে সামিল দফতরের এক হাজারের বেশি কর্মী। নিউ ইয়র্ক টাইমস পত্রিকার ৪০ বছরের ইতিহাসে এই প্রথম কর্মীরা ধর্মঘটের ডাক দিলেন। সংবাদপত্রের দফতরের সামনে ডাক দেওয়া হয়েছে বিক্ষোভ সমাবেশের। সমাবেশে বক্তব্য় রাখবেন নিকোল হানা জোনসের মতো পত্রিকার লব্ধ প্রতিষ্ঠ সাংবাদিকেরা। দ্য নিউজগিল্ড অব নিউ ইয়র্ক জানিয়েছেন, কর্মীরা তাদের দাবি-দাওয়া নিয়ে পত্রিকার বোর্ড অব ডাইরেক্টর্সদের সঙ্গে আলোচনায় বসেছিল। বোর্ড অব ডাইরেক্টর্স সেই দাবি দাওয়া মানতে অস্বীকার করায় কর্মীরা বাধ্য হয়েই এই সিদ্ধান্ত নিয়েছে। কর্মীদের সঙ্গে সংস্থার হওয়া চুক্তির মেয়াদ গত বছরেই শেষ হয়ে যায়। তারপর আর চুক্তি পুনর্নবীকরণ করা হয়নি। ফলে, কর্মীদের ভবিষ্যৎ ঘিরে তৈরি হয়েছে চূডা়ন্ত অনিশ্চয়তা। 

কর্মী সংগঠনের সভাপতি তথা নিউ ইয়র্ক টাইমস পত্রিকার অর্থনৈতিক বিষয়ক সাংবাদিক স্ট্যাসি কোলি জানিয়েছেন, তাদের দাবি দাওয়ার মধ্যে ছিল ১০ শতাংশ বেতন বৃদ্ধি। বিগত মাস ধরে তারা কর্তৃপক্ষের কাছে এই আর্জি জানিয়ে আসছিল। পরে পত্রিকা কর্তৃপক্ষের সঙ্গে সাংবাদিকদের সংগঠন বৈঠকে দাবি পেশ করা হয়। পত্রিকা কর্তৃপক্ষ দাবিতে সাড়া দিতে অস্বীকার করায় কর্মীরা বাধ্য হয়েই ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছে। আগামী ২৪ ঘণ্টায় কোনও খবর তারা প্রকাশ করবে না। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, কর্মীদের এই সিদ্ধান্তে তারা হতবাক। 

আরও পড়ুন রেলকর্মীদের ধর্মঘটে জেরবার লন্ডনবাসী

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা