আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মৃত্যু বিশ্বের Loneliest ম্যানের, হারিয়ে গেল আরও এক আদিবাসী গোষ্ঠী

আন্তর্জাতিক ডেস্ক:গত ২৬ বছর ধরে তিনি একাই বাস করতেন। বাড়ি-ঘর বলতে কিছুই ছিল না। থাকতেন মাটির নীচে। বিশ্বের কাছে Loneliest ম্যান ছাড়াও তার আরও একটি পরিচয় ছিল, যা তিনি পেয়েছিলেন মাটি খুঁড়ে বসবাসের দৌলতে। তিনি পরিচিত ছিলেন Man of the Hole নামেও। কারও কাছে পরিচিত ছিলেন ম্যান ইন দ্য হোল

অবশেষে সেই একা থাকা মানুষটি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। গত ২৩ অগাস্ট তাঁর নিথর দেহ উদ্ধার হয়েছে। খবর দ্য গার্ডিয়ানের। তাঁকে যে অবস্থায় উদ্ধার করা হয়েছে, তা দেখে বিশেষজ্ঞরা বলছেন, তিনি সজ্ঞানে মৃত্যুকে বরণ করে নিয়েছেন। গায়ে অজস্র সুন্দর পালক গাঁথা। প্রাথমিক অনুমান, তার বয়স হয়েছিল ৬০ বছর। কোনও কোনও প্রতিবেদনে বলা হয়েছে, বয়স ৫৫ থেকে ৬৫-এর মধ্যে। পুলিশ তাঁর দেহ ময়না তদন্তের সিদ্ধান্ত নিয়েছে। দেহ গবেষণার জন্য সংরক্ষিত রাখা হতে পারে।

এই লোনলিয়েস্ট ম্যান থাকতেন গভীর জঙ্গলে। ব্রাজিলের আদিবাসী বিষয়ক দফতর ফুনাই এই মৃত্যুর খবর দিতে গিয়ে জানিয়েছে, গত ২৩ অগাস্ট লোনলিয়েস্ট ম্যানকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। দেহে কোনও আঘাতের চিহ্ন নেই। তবে সর্বাঙ্গে রকমারি পালক গাঁথা। তার ভিত্তিতে বলা যেতে পারে, এই আদিবাসী মানুষটি মৃত্যুকে স্বেচ্ছায় বরণ করে নিয়েছেন। এর একটা কারণ অবশ্য তাঁর প্রজাতির আর কোনও মানুষই বেঁচে নেই।

১৯৭০ সালে একদল পশুপালকের হামলায় এই আদিবাসী সম্প্রদায়ের বেশিরভাগ মানুষের মৃত্যু হয়। সেই হামলার পর বেঁচে ছিলেন মাত্র ছয়জন। ১৯৯৫ সালে অবৈধ খননকারীদের হাতে পাঁচজন খুন হওয়ায় বেঁচে ছিলেন একমাত্র তিনি। সেই সময় থেকে শুরু একা থাকা, যার অবসান ঘটল ২৩ অগাস্ট।

Published by:

Share Link:

More Releted News:

দু’মাস পর তেহরান থেকে পুনরায় বিমান পরিষেবা চালু করল ইরান, যুদ্ধ শেষের ইঙ্গিত?

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল আমেরিকা

ইরানি সেনার হাতে আটক ট্যাঙ্কারে রাজস্থানের মার্চেন্ট নেভি অফিসার, উদ্বিগ্ন পরিবার

প্রশান্ত মহাসাগরে আমেরিকার হামলা, নিহত ২

যুদ্ধ পরিস্থিতির মাঝেই নতুন ব্যবসার ছক আমেরিকার

আমেরিকার সঙ্গে সরাসরি কথা বলবে না ইরান, কি হতে চলেছে পাকিস্তানে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ