কানাডায় ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু তিন বাংলাদেশি পড়ুয়ার

গত সোমবার রাতে ভয়াবহ পথ দুর্ঘটনাটি ঘটেছে টরেন্টোর ৪২৭ সাউথবাউনড হাইওয়ে ডানডাস এক্সিটে।

Share:

নিজস্ব প্রতিনিধি, টরেন্টো: কানাডায় পড়তে এসে ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারাল তিন বাংলাদেশি পড়ুয়া। দুর্ঘটনায় জখম আরও একজন বর্তমানে হাসপাতালে জীবন-মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। কানাডা পুলিশের পক্ষ থেকে মৃত পড়ুয়াদের পরিচয় প্রকাশ না করা হলেও প্রবাসী বাংলাদেশিরা জানিয়েছেন, নিহত তিন পড়ুয়া হলো, শাহরিয়ার খান, অ্যাঞ্জেলা বারৈ, আরিয়ান দীপ্ত। গত সোমবার রাতে ভয়াবহ পথ দুর্ঘটনাটি ঘটেছে টরেন্টোর ৪২৭ সাউথবাউনড হাইওয়ে ডানডাস এক্সিটে।

স্থানীয় সংবাদমাধ্যম ‘সিটিভি নিউজ’ জানিয়েছে, গত সোমবার রাত সাড়ে এগারোটা নাগাদ টরেন্টোর ৪২৭ সাউথবাউনড হাইওয়ে আনডাস এক্সিট ধরে যাচ্ছিল চার বাংলাদেশি পড়ুয়ার গাড়ি। প্রচণ্ড গতিতে ছুটে যাওয়া গাড়িটি আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায়। নিমিষেই গাড়িতে আগুন ধরে যায়। ঘটনাস্থলের কাছে থাকা দমকলকর্মীরা দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই উদ্ধারকার্য শুরু করেন। কোনও ক্রমে চার পড়ুয়াকে গাড়ির ভিতর থেকে বের করে আনেন। চার পড়ুয়াকে বের করার পরেই গাড়িটিতে আগুন ধরে যায়। পিছনের আসনে থাকা দুই পড়ুয়া ঘটনাস্থলেই মারা যান। বাকি দুই পড়ুয়াকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এক পড়ুয়া হাসপাতালে পৌঁছনোর আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েন।

টেরেন্টো ট্র্যাফিক পুলিশের আধিকারিক কেরি শ্মিট সংবাদমাধ্যমকে জানিয়েছেন, কীভাবে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যিনি গাড়ি চালাচ্ছিলেন তিনি গতি নিয়ন্ত্রণ করতে পারেননি। দুর্ঘটনায় মৃতদের দেহ দেশে ফেরাতে কানাডায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে।

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে পঞ্চায়েত অফিসে তালা ঝোলাল বিজেপি মহিলা মোর্চার কর্মীরা

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

আদালতের নির্দেশ অমান্য করে জমিতে টাওয়ার বসানোর চেষ্টা, উত্তপ্ত আন্দুলপোতা

দিল্লিতে ভয়ঙ্কর ঘটনা, রোহিনী জেলে বিচারাধীন বন্দিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা

আজমেঢ়ের মেয়র নির্বাচনে ‘খেলা’, নির্দলদের সমর্থনে জয়ী বিজেপি প্রার্থী

রেশন প্রাপকদের বড় ধাক্কা! ১ অক্টোবর থেকে বন্ধ হতে পারে এই কার্ড

রাজ্যে মাছ চাষে জোর, ৯ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র, ঘোষণা শুভেন্দুর

নতুন প্রতীক প্রকাশ্যে আনলেন মমতা, ভোটারদের চেনাতে দলীয় নেতাদের নির্দেশ

হস্টেলে ঘুমন্ত অবস্থায় কাটা হল ১০ ছাত্রীর চুলের বেণী, তদন্তে উঠে এল চমকে দেওয়া তথ্য