ভারতীয় পড়ুয়াকে পিষে দেওয়া সেই ট্রাক চালক গ্রেফতার

আগামী ১৬ ফেব্রুয়ারি তাঁকে আদালতে তোলা হবে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভারতীয় পড়ুয়াকে পিষে দেওয়া সেই ট্রাক চালককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে টরোন্টো স্টার পত্রিকা এই খবর দিয়েছে। চালকের বয়স ৬০ বছর। তাঁর বিরুদ্ধে ট্রাফিক আইন লঙ্ঘন, বেপরোয়াভাবে গাড়ি চালানোর অভিযোগে মামলা রুজু করেছে পুলিশ। যদিও ট্রাক চালকের নাম প্রকাশ করা হয়নি।

দুর্ঘটনাটি ঘটে গত নভেম্বরে। মৃত পড়ুয়ার নাম কার্তিক সাইনি। সাইনি হরিয়ানার বাসিন্দা। ২০২১-য়ে সে কানাডায় আসে। ভর্তি হয় শেরিড্যান কলেজে। ২৩ নভেম্বর সে সাইকেল চালিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল। রাস্তা পার হওয়ার সময় উল্টোদিক থেকে আসা একটি ট্রাক তাকে পিষে দেয়। দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় জরুরী স্বাস্থ্য পরিষেবার কর্মীরা। তাকে সুস্থ করে তোলার চেষ্টা করেন। যদিও দুর্ঘটনার কিছুক্ষণের মধ্যে তাঁর মৃত্যু হয়। কার্তিক সাইনির মৃত্যুর খবরে শিক্ষা প্রতিষ্ঠানে নেমে আসে শোকের ছায়া। সন্তান হারিয়ে শোকে বাকরুদ্ধ তাঁর পরিবার।

দুর্ঘটনার পর থেকে পুলিশ ওই ট্রাক চালকের খোঁজ শুরু করে। খতিয়ে দেখা হচ্ছিল নজর ক্যামেরার ফুটেজ। নজর ক্যামেরার ফুটেজ দেখে তারা ওই ট্রাকের নম্বর উদ্ধার করে। ঘাতক ট্রাকটিকে ধরতে অন্যান্য থানাকেও সতর্ক করা হয়। অবশেষে সেই ঘাতক ট্রাকের চালককে পুলিশ গ্রেফতার করেছে।ঘটনাস্থলে সাইনির প্রতি শ্রদ্ধা জানাতে তৈরি করা হয়েছে স্মৃতি ফলক। ট্রাক চালকের গ্রেফতারের খবর পেয়েছে পড়ুয়ার পরিবার। 

আরও পড়ুন পরীক্ষা দিতে যাওয়ার পথে দুর্ঘটনা, আশঙ্কাজনক ১

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা