আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

তুরস্কে ভূমিকম্প বিধ্বস্ত এলাকায় লুঠতরাজ, গ্রেফতার ৪৮ লুটেরা

নিজস্ব প্রতিনিধি, আঙ্কারা: কথায় বলে, স্বভাব যায় না ম’লে। সোমবারের ভয়াবহ ভূমিকম্পে সর্বস্বান্ত মানুষগুলি যখন প্রিয়জনের সন্ধানে পাগলের মতো ছুটে বেড়াচ্ছেন তখনই মওকা পেয়ে খালি বাড়িতে লুঠতরাজ চালিয়ে সব হাতানোর চেষ্টায় নেমেছে একদল লুটেরা। আর ওই ঘটনার খবর জানাজানি হতেই শোরগোল পড়ে গিয়েছে। শনিবার দেশের প্রেসিডেন্ট রিচেপ তাইপে এর্ডোয়ান হুঁশিয়ারি দিয়েছিলেন, দুঃসময়ে যারা লুটতরাজ চালাচ্ছে তাদের কাউকে রেয়াত করা হবে না। আর ওই হুঁশিয়ারির কয়েক ঘন্টার মধ্যেই ভূমিকম্প বিধ্বস্ত এলাকায় অভিযান চালিয়ে ৪৮ লুটেরাকে গ্রেফতার করেছে পুলিশ।

কাতার ভিত্তিক সংবাদমাধ্যম ‘আল জাজিরা’ জানিয়েছে, ভয়াবহ ভূমিকম্পে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের ১০ প্রদেশ বিপর্যস্ত হয়ে পড়ার পরে যখন প্রিয়জনের খোঁজে পাগলের মতো ছুটে বেড়াচ্ছিলেন স্থানীয় বাসিন্দারা, তখনই একশ্রেণির লুটেরা প্রকাশ্যেই লুটতরাজ চালাতে শুরু করেন। সব হারানো মানুষগুলির যা যথসামান্য রক্ষা পেয়েছিল, তাও খোয়া যায়। বিষয়টি জানাজানি হতেই শোরগোল পড়ে যায়। ভূমিকম্প বিধ্বস্ত এলাকায় জরুরি অবস্থা জারির পরেও কীভাবে লুটেরারা বুক ফুলিয়ে লুটতরাজ চালাচ্ছে সেই প্রশ্ন ওঠে।

শনিবার ভূমিকম্প বিধ্বস্ত ডিয়ারবাকির প্রদেশ পরিদর্শনে গিয়েছিলেন তুর্কি প্রেসিডেন্ট রিচেপ তাইপে এর্ডোয়ান। লুটেরাদের দৌরাত্ম্যের কথা শুনে স্থানীয় বাসিন্দাদের তিনি আশ্বাস দেন, দুঃসময়ে যারা সাধারণ মানুষের সর্বস্ব লুঠ করছে তাদের রেয়াত করা হবে না। লুটেরাদের মনে রাখা উচিত, প্রশাসনের হাত অনেকটাই লম্বা।’ প্রেসিডেন্টের কড়া বার্তার পরেই লুঠতরাজে লিপ্তদের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করে পুলিশ। হাত্যা প্রদেশে গ্রেফতার করা হয়েছে ৪২ জনকে। আর গাজিয়ানটেপ থেকে আটক করা হয়েছে ছয়জনকে। 

Published by:

Share Link:

More Releted News:

ইরানে জেলের মধ্যে গুরুতর অসুস্থ নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি, নেওয়া হল হাসপাতালে

এশিয়ার আট দেশের ১৬ টি মার্কিন ঘাঁটিতে বিধ্বংসী হামলা ইরানের

চার পায়ে হাঁটছে ‘এলন মাস্ক’ সহ বিশ্বের ধনকুবেররা, বার্লিনে প্রযুক্তির চমকে হতবাক সবাই

জার্মানি থেকে ৫ হাজার সেনা প্রত্যাহার করছে আমেরিকা, নেপথ্যে কোন কারণ?

ট্রাম্পের পাকিস্তান সফর বাতিল! টেলিফোনেই সারছেন শান্তি আলোচনা

আমেরিকায় পড়তে গিয়ে খুন, বাংলাদেশি ছাত্রীর মরদেহ উদ্ধার করল ফ্লোরিডা পুলিশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ