আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

১৪ দিন বাদে শেষ উদ্ধারকার্য, তুরস্কে ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৪০,৬৪২

নিজস্ব প্রতিনিধি, আঙ্কারা: তুরস্কে ৬ ফেব্রুয়ারির ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ হাজার ৬৪২ জনে। ধ্বংসস্তুপের নিচে আর কেউ চাপা পড়ে নেই বলেই মনে করছেন উদ্ধারকারীরা। যে কারণে রবিবার টানা ১৪ দিন বাদে উদ্ধারকার্য সমাপ্ত বলে ঘোষণা করেছে তুরস্কের বিপর্যয় মোকাবিলা ও ব্যবস্থাপনা মন্ত্রক। যদিও ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা সরকারের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ। তাদের বক্তব্য, এখনও বহু মানুষ নিখোঁজ। কীভাবে তাঁদের সন্ধানে তল্লাশি চালানো বন্ধ দিতে পারে সরকার?

গত ৬ ফেব্রুয়ারি সোমবার ভোর রাতে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে তুরস্কের ১১টি প্রদেশ। হাত্যায়, আন্তাকিয়া সহ একাধিক প্রদেশর কয়েক হাজার ঘরবাড়ি চোখের পলকে ধুলোয় মিশে যায়। ভয়াবহ ঘটনার পরেই ধ্বংসস্তুপের চেহারা নেওয়া বিভিন্ন শহরে যুদ্ধকালীন ভিত্তিতে উদ্ধারকার্য শুরু করে তুরস্কের বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। শতাব্দীর প্রলয়ঙ্কারী ভূমিকম্পের শিকার হয়ে ধ্বংসস্তুপের নিচে চাপা পড়া স্থানীয় বাসিন্দাদের উদ্ধারে ঝাঁপিয়ে পড়ে একাধিক দেশ। গত ১৪ দিন ধরে দিন-রাত এক করে ধ্বংসস্তুপের নিচ থেকে যেমন হাজার-হাজার মানুষের নিথর দেহ উদ্ধার হয়েছে, তেমনই অলৌকিকভাবে অনেককেই জীবিত অবস্থায় উদ্দার করা হয়েছে।

রবিবার সন্ধে পর্যন্ত শুধু তুরস্কেই ভয়াবহ ভূমিকম্পের বলি হয়েছেন ৪০ হাজার ৬৪২ জন। দেশের বিপর্যয় মোকাবিলা ও ব্যবস্থাপনা মন্ত্রকের অধীনে থাকা আফাদের প্রধান ইউনিস সেজার জানিয়েছেন, অধিকাংশ প্রদেশেই ধ্বংসস্তুপ সরিয়ে ফেলার কাজ শেষ হয়েছে। ধ্বংসস্তুপের নিচে আর কেউ চাপা পড়ে নেই। তাই এদিন সন্ধ্যা থেকেই উদ্ধারকার্য বন্ধ করে দেওয়া হচ্ছে। টানা ১৪ দিন ধরে অমানসিক পরিশ্রম করে উদ্ধারকারীরাও ক্লান্ত হয়ে পড়েছেন।

Published by:

Share Link:

More Releted News:

ইরানে জেলের মধ্যে গুরুতর অসুস্থ নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি, নেওয়া হল হাসপাতালে

এশিয়ার আট দেশের ১৬ টি মার্কিন ঘাঁটিতে বিধ্বংসী হামলা ইরানের

চার পায়ে হাঁটছে ‘এলন মাস্ক’ সহ বিশ্বের ধনকুবেররা, বার্লিনে প্রযুক্তির চমকে হতবাক সবাই

জার্মানি থেকে ৫ হাজার সেনা প্রত্যাহার করছে আমেরিকা, নেপথ্যে কোন কারণ?

ট্রাম্পের পাকিস্তান সফর বাতিল! টেলিফোনেই সারছেন শান্তি আলোচনা

আমেরিকায় পড়তে গিয়ে খুন, বাংলাদেশি ছাত্রীর মরদেহ উদ্ধার করল ফ্লোরিডা পুলিশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ