আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভ্যানগগের আঁকা ছবিতে টম্যাটো সুপ ছুঁড়ে দুই পরিবেশপ্রেমীর প্রতিবাদ

আন্তর্জাতিক ডেস্ক:  এক কদর্য ঘটনার সাক্ষী লন্ডনের ন্যাশনাল গ্যালারি। দুই পরিবেশপ্রেমী চিত্রশিল্পী ভ্যানগগের আঁকা ছবিতে টম্যাটো সুপ ছুঁড়ে প্রতিবাদ জানালেন। সেই সঙ্গে দিলেন স্লোগান। লন্ডনের মেট্রোপলিটন পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে অবৈধ প্রবেশের অভিযোগের পাশাপাশি সংগ্রহশালা ক্ষতিগ্রস্ত করার অভিযোগে মামলা দায়ের হয়েছে।

ঘটনার সময় দ্য গার্ডিয়ান পত্রিকার পরিবেশ বিষয়ে বিশেষজ্ঞ সাংবাদিক ড্যামিয়েন গেইলে উপস্থিত ছিলেন। তিনি ওই দুইয়ের নজর এড়িয়ে ঘটনা ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়া পোস্ট করে দেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া ভিডিয়ো দেখে লন্ডনের মেট্রোপলিটন পুলিশ দুই প্রতিবাদীকে গ্রেফতার করেছে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখে গিয়েছে দুই পরিবেশপ্রেমী তরুণী ভ্যানগগের আঁকা অন্যতম বিখ্যাত ছবি সান ফ্লাওয়ারের দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে। তাদের হাতে রয়েছে ক্যান। ক্যানে অল্প অল্প করে চুমুক দিচ্ছে। ভ্যানগগের ছবির সামনে পৌঁছে তারা ক্যানে থাকা টম্যাটো সুপ ছুঁড়ে মারল। মুহূর্তের মধ্যে গোটা ছবি বিকৃত হয়ে যায়। ভ্যানগগের আঁকা ছবিটির মূল্য ৮৪.২ মিলিয়ন ডলার। ভাইরাল হওয়া ভিডিয়োতে শোনা যায় এক দর্শকের খেদোক্তি হায় ভগবান। যা এখনও পর্যন্ত জানা যায়নি, ছবিটি কাচ দিয়ে ঢাকা ছিল কি না।

সোশ্যাল মিডিয়ায় ঘটনা ভাইরাল হতেই নানা প্রান্ত থেকে ছিছিঃকার ওঠে। সকলের একটাই প্রশ্ন প্রতিবাদের বহু পথ রয়েছে। কিন্তু প্রতিবাদের নামে চিত্রশিল্পীর ছবি বিকৃত করা হবে কেন?  যে কারণে প্রতিবাদ, যাদের বিরুদ্ধে প্রতিবাদ তার সঙ্গে ভ্যানগগের আঁকা ছবির সম্পর্ক কোথায়?

Published by:

Share Link:

More Releted News:

দু’মাস পর তেহরান থেকে পুনরায় বিমান পরিষেবা চালু করল ইরান, যুদ্ধ শেষের ইঙ্গিত?

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল আমেরিকা

ইরানি সেনার হাতে আটক ট্যাঙ্কারে রাজস্থানের মার্চেন্ট নেভি অফিসার, উদ্বিগ্ন পরিবার

প্রশান্ত মহাসাগরে আমেরিকার হামলা, নিহত ২

যুদ্ধ পরিস্থিতির মাঝেই নতুন ব্যবসার ছক আমেরিকার

আমেরিকার সঙ্গে সরাসরি কথা বলবে না ইরান, কি হতে চলেছে পাকিস্তানে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ