চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কানাডায় জোড়া ছুরি হামলা, প্রাণ গেল ১০ জনের

আন্তর্জাতিক ডেস্ক : ছুটির দিনের আনন্দ বদলে গেল শোকে। কানাডায় জোড়া ছুরি হামলায় নিহত হলেন অন্তত ১০ জন। জখম হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি আরও ১৫ জন। কানাডার স্যাসকাচুয়ান প্রদেশের ওয়েল্ডেন এবং জেমস স্মিথ ক্রি নেশন – এই দুই এলাকায় রবিবার দুই যুবক ছুরি নিয়ে হামলা চালায়। ছুরির আঘাতে একে একে ১০ জন মৃত্যুর মুখে ঢলে পড়েন। হামলার খবর পেয়ে ছুটে যায় পুলিশ। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। তবে দুই জায়গাতেই আততায়ীদের খোঁজ মেলেনি। স্যাসকাচুয়ান ওয়েল্ডেনে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ঘটনার তীব্র নিন্দা করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। কানাডার সাম্প্রতিক অতীতে এত বড় হামলার নিদর্শন নেই।

জানা গিয়েছে, রবিবার সকালে প্রথম হামলার ঘটনাটি ঘটেছে স্যাসকাচুয়ান প্রদেশের ওয়েল্ডেনে। এলাকাটিতে প্রায় সাড়ে ৩ হাজার মানুষের বাস। সেই জায়গাকেই হামলার জন্য বেছে নেয় আততায়ীরা। ড্যামিয়েন স্যান্ডারসন ও মাইলস স্যান্ডারসন নামে দুই যুবক ছুরি নিয়ে আচমকাই জনতার উপর ঝাঁপিয়ে পড়ে। হামলার খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয়। গোটা এলাকায় জারি করা হয় জরুরি অবস্থা। হামলাকারীদের খোঁজে চলে তল্লাশি। স্যাসকাচুয়ানের রয়্যাল কানাডা মাউন্টেড পুলিশের তরফে অফিসার রোন্ডা ব্ল্যাকমোর জানাচ্ছেন, ”হামলার ধরন দেখে মনে হচ্ছে, কেউ কেউ আততায়ীদের টার্গেট ছিল, বাকিরা মাঝে পড়ে প্রাণ হারিয়েছেন। আর সেই কারণেই হামলার নেপথ্যে ঠিক কী কারণ, তা বোঝা যাচ্ছে না।” ওয়েল্ডেনে হামলার রেশ কাটতে না কাটতেই বিকেলে ফের একই ধরনের হামলা চলে জেমস স্মিথ ক্রি নেশানে। সেখানে প্রায় ২৫০০ মানুষে বসবাস করেন। রক্ত ঝরে সেখানেও। এখানে দুই যুবক একটি কালো দামি গাড়িতে এলাকা থেকে চম্পট দেয়। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, তাঁদের গন্তব্য ছিল রেজিনা শহরের দিকে, যা সেই এলাকা থেকে ৩০০ কিলোমিটার দূরে। কাছাকাছি সমস্ত পুলিশ স্টেশনে আততায়ীদের ছবি ও বিবরণ দিয়ে সন্ধান জানানোর কথা ঘোষণা করে পুলিশ। কিন্তু তাদের ধরা যায়নি বলেই খবর। আততায়ী ড্যামিয়েন ও মাইলসের বয়স ৩০-৩১ বছর।

ঘটনার তীব্র নিন্দা করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। টুইটে তিনি লেখেন, ”ভয়ংকর এবং হৃদয়বিদারক ঘটনা ঘটেছে স্যাসকাচুয়ানে। যাঁরা প্রাণ হারিয়েছেন, যাঁরা আহত হয়েছেন, তাঁদের কথা আমি ভাবছি। তাঁদের শোকের অংশীদার আমি।”

Published by:

Share Link:

More Releted News:

‘আর ভদ্রতা নয়’, মার্কিন চুক্তি প্রত্যাখ্যান করলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি ট্রাম্পের

চিনের হাফ ম্যারাথনে ইতিহাস গড়ল রোবট, মানুষকেও হারাল এআই প্রযুক্তি

আইওয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গুলির ঘটনায় ছড়িয়ে পড়ল ভয়াবহ আতঙ্ক

হরমুজ প্রণালি পেরনোর চেষ্টা করলেই হামলা! কড়া হুঁশিয়ারি আইআরজিসির

১২ টি যুদ্ধজাহাজ ও ১০ হাজার সেনা নিয়ে হরমুজ ঘিরল আমেরিকা

৯ কোটি টাকায় নিলাম টাইটানিকের ‘বেঁচে যাওয়া’ এক যাত্রীর লাইফ জ্যাকেট

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ