আগামী ৮ অক্টোবর দিল্লি আসছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার

আগামী ৮ আক্টোবর দিল্লি আসছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এই প্রথম ভারতে আসছেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে সাড়া দিয়ে আগামী ৮ অক্টোবর ভারতে আসছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। প্রধানমন্ত্রী হিসাবে এটাই তাঁর প্রথম ভারত সফর। আসন্ন সফরে মুম্বইতে এক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। শনিবার (৪ অক্টোবর) বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ‘গত জুলাই মাসেই

ব্রিটেন সফরে গিয়ে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে ভারত সফরে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে ৮ অক্টোবর বুধবার দিল্লি পৌঁছবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। পরের দিন ৯ অক্টোবর দুই প্রধানমন্ত্রীই যাবেন মুম্বইতে। সেখানে ষষ্ঠ বিশ্ব ফিনটেক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির থাকবেন। পাশাপাশি একান্তেও বৈঠক করবেন। দুই রাষ্ট্রপ্রধান ভারত ও ব্রিটেনের মধ্যে থাকা অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তির (CETA) সুযোগগুলি নিয়ে বণিকসভার সদস্য এবং শিল্পপতিদের সঙ্গে আলোচনা করবেন। পাশাপাশি আঞ্চলিক এবং বৈশ্বিক গুরুত্বের বিষয়গুলি নিয়েও মতবিনিময় করবেন।

ইদানিং ওয়াশিংটনের সঙ্গে নয়াদিল্লির সম্পর্কের অনেকটা অবনতি ঘটেছে। রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল কেনায় ভারতীয় পণ্যের উপরে ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি ভিনদেশি ওষুধ ও সিনেমার উপরেও ১০০ শতাংশ শুল্ক চাপানোর ঘোষণা করেছেন। মূলত ভারতীয় সংস্থাগুলিকে শিক্ষা দিতেই ওই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের পরিবর্তে বিকল্প দেশগুলির সঙ্গে বাণিজ্য বাড়ানোর বিষয়ে উদ্যোগী হয়েছে মোদি সরকার। এক্ষেত্রে ব্রিটেন ভারতের রফতানি বাণিজ্যের অন্যতম দেশ হয়ে উঠতে পারে। উল্লেখ্য, ২০২৩-২৪ অর্থবর্ষে ভারত-ব্রিটেন দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ৫৫ বিলিয়ন ডলার ছাড়িয়ে গিয়েছে।

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের