ওয়াগনার বাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করল ব্রিটেন

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: রুশ ভাড়াটে সৈন্য হিসেবে পরিচিত ওয়াগনার বাহিনীকে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে ঘোষণা করল ব্রিটেন। শুক্রবার ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রী সুয়েল্লা ব্র্যাভারমান এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে ঘোষণার ফলে ব্রিটেনে ওয়াগনার বাহিনীর কোনও সম্পত্তি কিংবা ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলে তা বাজেয়াপ্ত হবে।

দীর্ঘদিন ধরেই রাশিয়ার ভাড়াটে সেনা হিসেবে দায়িত্ব পালন করে চলেছে ওয়াগনার গ্রুপ। ২০১৪ সালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অত্যন্ত কাছের মানুষ হিসেবে পরিচিত ইয়েভগেনি প্রিগোজিন প্রাক্তন সেনা জওয়ানদের নিয়ে ওয়াগনার যোদ্ধাবাহিনী গড়ে তোলেন। ইউক্রেনেও রাশিয়ার হয়ে মে মাস পর্যন্ত যুদ্ধ লড়ছিল ওয়াগনার যোদ্ধারা। পরে অবশ্য মস্কোর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন ওয়াগনার প্রধান প্রিগোজিন। এমনকি ইউক্রেন ছেড়ে মস্কো অভিমুখেও বাহিনী নিয়ে রওনা হয়েছিলেন তিনি। যদিও শেষ পর্যন্ত রণে ক্ষান্ত দেন। সম্প্রতি এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় সঙ্গী-সহ প্রাণ হারান প্রিগোজিন। ওয়াগনার প্রধানের মৃত্যুর পিছনে রুশ প্রেসিডেন্টের হাত রয়েছে বলে অভিযোগ ওঠে। যদিও মস্কোর পক্ষ থেকে ওই অভিযোগ অস্বীকার করা হয়।

দীর্ঘদিন ধরেই ওয়াগনার বাহিনীকে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে ঘোষণা করার বিষয়ে চিন্তাভাবনা করছিল রাশিয়ার কট্টর বিরোধী হিসেবে পরিচিত ব্রিটেন সরকার। এদিন ওয়াগনার বাহিনীকে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে ঘোষণা করে ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েল্লা ব্র্যাভারমান বলেন, ‘ওয়াগনার শুধু হিংস্র আর ধ্বংসাত্মকই নয়। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হাতের ক্রীড়নক হিসেবে কাজ করে চলেছে। ব্রিটেনের আইন অনুযায়ীই ওয়াগনারকে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে ঘোষণা করা হয়েছে।’

৮০০ ফুট নিচে খাদে পড়ল স্করপিও, ঘটনাস্থলেই মৃত্যু ৮ যুবকের

ভয়াবহ দুর্ঘটনা! রডবোঝাই ট্রাক উল্টে মৃত ১৫, আহত একাধিক

পুলিশকে গুলি করা ‘‌ডন’‌কে অন্তর্বাসে পরিয়ে প্যারেড, হাওড়ার রাজপথে বিরল দৃশ্য

বাতিস্তম্ভের আলো খুলে মাথায় পড়ে শিশুর মৃত্যু, আলোড়ন হেস্টিংসে

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে হাজির বঞ্চিত চাকরিপ্রার্থীরা, দাবি নবান্নে বৈঠকের

সোম সকালেই ঘোড়ার লাফ শেয়ারবাজারের, সেনসেক্স বাড়ল ৮৩০ পয়েন্ট

ফ্ল্যাটে ঢুকে তাণ্ডব! স্বামী-স্ত্রীসহ তিনজনকে নৃশংসভাবে হত্যা, আতঙ্ক এলাকাজুড়ে

চিংড়িঘাটা মেট্রোর কাজ শেষ হয়ে পরিষেবা মিলবে কবে?‌ দু’‌দফা চলল নির্বিঘ্নে

বুধবার থেকে হাওয়া বদল বাংলায় ! কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

মুম্বইকে ৩০ রানে হারিয়ে প্লে অফে প্রবেশ রাজস্থানের, ছিটকে গেল কেকেআর-পঞ্জাব

মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে ফের পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি, কলকাতায় কত?

কথাতেই নয়, বসার ভঙ্গিতেও প্রকাশ পায় ব্যক্তিত্ব! শরীরী ভাষাই বলে আপনার চরিত্র

গণতন্ত্র জিতল, ভয়ের রাজনীতি হারল, ফলতায় বিপুল ভোটে বিজেপি প্রার্থী জিততেই বার্তা মোদির