আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অ্যামাজনে ম্যাকবুক অর্ডার দিয়ে পেলেন কুকুরের খাবার!

আন্তর্জাতিক ডেস্ক: মেয়েকে সারপ্রাইজ দিতে গিয়ে বাবা নিজেই সারপ্রাইজড।

মেয়েকে ম্যাকবুক দেবেন বলে বাবা অ্যামাজনে অর্ডার দিয়েছিলেন। সংস্থার তরফ থেকে ডেলিভারিও করা হয়। প্যাকেট খুলতে চোখ চড়কগাছে। দেখে প্যাকেটের মধ্যে রয়েছে পেডিগ্রি চুমের দুটি প্যাকেট। এমনই অবাক করা ঘটনার মুখোমুখি ব্রিটেনের ডার্বিশায়ারের ৬১ বছরের বাসিন্দা অ্যালান উড। খবর ইয়াহু নিউজের।

ইয়াহু নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মেয়ের জন্য ম্যাকবুক কিনতে অনলাইনে এক হাজার পাউন্ড দিয়েছিলেন অ্যালান উড। অর্ডার দিয়েছিলেন গত ২৯ নভেম্বর। কবে ডেলিভারি করা হবে, সেটাও তাঁকে জানিয়ে দেওয়া হয়েছিল। নির্দিষ্ট দিনেই তার দরজায় পৌঁছে দেওয়া হয় অর্ডার দেওয়া পণ্য, সুন্দর একটি প্যাকেটে। প্যাকটে খোলার পর দেখেন ম্যাকবুকের বদলে ২৪টি ভিন্ন স্বাদ এবং ভ্যারাইটির পেডিগ্রি ডগ ফুড রয়েছে। অ্যামাজনের মতো সংস্থা কী করে এই কাজ করল, তা নিয়ে উড নিজেই বিস্মিত। উড সংস্থার সঙ্গে যোগাযোগ করেছিলেন। সংস্থা প্রথমে ভুল প্রোডাক্ট ডেলিভারির বিষয়টি মানতে অস্বীকার করে। পরে অবশ্য ভুল বুঝতে পেরে তারা ক্ষমা চেয়ে নেয়। অ্যালান উডকে টাকা ফেরত দিয়েছে। 

এমন ঘটনা এই প্রথমবার ঘটল তা নয়। এর আগেও একাধিকবার বহু মানুষের সঙ্গে এই ধরনের ঘটনা ঘটেছে। তাই, এই ধরনের অপ্রীতিকর ঘটনা অনেকেই এখন ‘ওপেন বক্স ডেলিভারি’ অপশনটি বেছে নিচ্ছেন, যাতে প্রোডাক্ট চেক করে যাবতীয় সমস্যার সমাধান করা যায়। 

আরও পড়ুন ভারতের এই গ্রামে নেই ফোন-টিভি, ভরসা সেই রেডিও

Published by:

Share Link:

More Releted News:

দু’মাস পর তেহরান থেকে পুনরায় বিমান পরিষেবা চালু করল ইরান, যুদ্ধ শেষের ইঙ্গিত?

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল আমেরিকা

ইরানি সেনার হাতে আটক ট্যাঙ্কারে রাজস্থানের মার্চেন্ট নেভি অফিসার, উদ্বিগ্ন পরিবার

প্রশান্ত মহাসাগরে আমেরিকার হামলা, নিহত ২

যুদ্ধ পরিস্থিতির মাঝেই নতুন ব্যবসার ছক আমেরিকার

আমেরিকার সঙ্গে সরাসরি কথা বলবে না ইরান, কি হতে চলেছে পাকিস্তানে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ