নজর শুধু তুরস্কে, পর্যাপ্ত ত্রাণ পাচ্ছে না সিরিয়া, উদ্বিগ্ন জাতিসঙ্ঘ

জাতিসঙ্ঘের তরফ থেকে আর্জি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক এবং সিরিয়া। তুরস্ক যেমন ক্ষয়ক্ষতি প্রাণহানির সাক্ষী, সাক্ষী সিরিয়াও। কিন্তু কোনও এক অজানা কারণে মিডিয়ার সব আলো শুষে নিয়েছে আঙ্কারা। সিরিয়া পাচ্ছে না পর্যাপ্ত ত্রাণ। জাতিসঙ্ঘ এই ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে।

সিরিয়ায় জাতিসঙ্ঘের রেসিডেন্ট কো-অর্ডিনেটর এল মোস্তাফা বেনলামিল জানিয়েছেন, কম্পনে সিরিয়াতেও ব্যাপক ক্ষতি হয়েছে। সেই ক্ষতির নিরিখে সিরিয়ার যে পরিমাণ ত্রাণের প্রয়োজন, সেই পরিমাণ ত্রাণ এখনও এসে পৌঁছয়নি। এই দেশ বিগত বছর ধরে নানা কারণে অশান্ত। সেই রাজনৈতিক অস্থিরতার মধ্যে ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে দেশের বুকে। সিরিয়ার জন্য জাতিসঙ্ঘের তরফ সরবরাহ করা খাদ্য় এবং অত্যাবশ্যকীয় পণ্য দিয়ে খুব বেশি হলে আর এক সপ্তাহ চলবে। তারপরে সে দেশে দেখা দেবে ভয়াবহ খাদ্য সঙ্কট। জাতিসঙ্ঘের তরফ থেকে আন্তর্জাতিকমহলকে আর্জি জানানো হচ্ছে, তারা যে কম্পন বিধ্বস্ত সিরিয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে ত্রাণ পাঠায়। 

সিরিয়ার সিভিল ডিফেন্স গ্রুপের তরফ থেকেও  সাহায্য চাওয়া হয়েছে।  সিরিয়ায় সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের উত্তর-পশ্চিম প্রান্ত। এই অঞ্চলে সিরিয়ার বিদ্রোহীদের বাড়বাড়ন্ত। কম্পন বিধস্ত সিরিয়াতেও বাডছে মৃতের সংখ্যা। সরকারি বিবৃতিতে মৃতের সংখ্যা বলা হয়েছে ২,৯৯২। বহু মানুষ এখনও ধ্বংসস্তুপের নীচে আটকে। সময় মতো ত্রাণ এবং উদ্ধারকাজের যন্ত্রসামগ্রী না পাঠালে মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করছে সিরিয়া প্রশাসন।  সাহায্যের প্রতীক্ষায় সিরিয়াবাসী

আরও পড়ুন কাতার কাপ সেমিফাইনালের টিকিট বিক্রির অর্থ যাবে তুরস্ক, সিরিয়ায়

‘লালবাগচা রাজা’র পায়ে মাথা নত করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার উৎসর্গ করলেন কার্তিক

SIR করে যে রাজ্যে ভোট হয়েছে সেখানে পুনর্নির্বাচনের দাবি মমতার

পাকিস্তানের বোলিং কোচের দায়িত্ব ছাড়লেন অ্যাশলে নোফকে

অভিবাসন তল্লাশি ছাড়াই তিন ইতালীয়র দিল্লি ত্যাগের ঘটনায় সাসপেন্ড এয়ার ইন্ডিয়ার কর্মী

গুরুতর অসুস্থ ঈশ্বর ঠাকুর, হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ‘ভাবিজি ঘর পার হ্যায়’-খ্যাত অভিনেতা

পুজো মণ্ডপে ডিজিটাল বিজ্ঞাপন চালালেই গুনতে হবে কর, পুরসভার নির্দেশে মাথায় বাজ উদ্যোক্তাদের

নওশাদ-দের ‘খাম’ প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের রিপোর্ট চাইল হাইকোর্ট

দুই বিচারপতির ভিন্ন রায়, মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ মামলা যাচ্ছে সাংবিধানিক বেঞ্চে

অতি গভীর নিম্নচাপের জের, তুমুল বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় সতর্কতা?

নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

অল্পের জন্য হাতছাড়া সোনা, এশিয়াডে রুপো জিতে শাপমুক্তি ঘটালেন মীরাবাঈ চানু

হরমুজে বাজেয়াপ্ত মার্কিন-ইজরায়েলি জাহাজ বিক্রি করবে ইরান, অর্থ নিয়ে বড় পরিকল্পনা

পুজোর মাসেই ডাবল বেতন পাবেন সরকারি কর্মচারীরা, ডিএ নিয়ে বড় ঘোষণা শুভেন্দু সরকারের

কাকলিদের সাংসদপদ খারিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের