ইরানের সঙ্গে চুক্তির জেরে ভারতীয় তেল সংস্থার ওপর মার্কিন নিষেধ

এখনও পর্যন্ত ভারতের প্রতিক্রিয়া জাান যায়নি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে তেল সরবরাহ নিয়ে ভারত চুক্তি করায় খাপ্পা আমেরিকা। এ দেশের একটি তেল সংস্থার ওপর আমেরিকা নিষেধাজ্ঞা আরোপ করেছে। নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে হংকং, সংযুক্ত আরব আমিরশাহির বেশ কয়েকটি তেল সংস্থার ওপর। মার্কিন নিষেধের কোপে ভারতের তেল সংস্থা তিবাজি পেট্রোলিয়াম প্রাইভেট-লিমিটেড।

নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকার অর্থ দফতর। দফতর থেকে জারি বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন রাজস্ব বিভাগের বিদেশ সম্পদ বিষয়ক দফতর ভারতের তিবাজি পেট্রোলিয়াম প্রাইভেট-লিমিটেডের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিল।সে দেশের থেকে পেট্রোলিয়ামজাত পন্য কেনার অভিযোগে এই নিষেধাজ্ঞা। ভারত ছাড়াও হংকং, সংযুক্ত আরব আমিরশাহি-সহ আরও কয়েকটি দেশের তেল সংস্থার ওপর মার্কিন নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্রে পাওয়া খবর অনুসারে, তিবাজি পেট্রোলিয়াম প্রাইভেট-লিমিটেড ইরানের ট্রিলিয়ান্স তেল কোম্পানির থেকে লক্ষ কোটি ডলার মূল্যের পেট্রোল ও পেট্রোলিয়ামজাত পন্য ক্রয় করে। পন্য করা সামগ্রীর মধ্যে রয়েছে মেথানল। এই খবর লেখা পর্যন্ত ভারত সরকারের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এই নিষেধাজ্ঞা এল ভারতের বিদেশ সচিব এস জয়শঙ্করের আমেরিকা সফরের পরে পরেই। স্বাভাবিক কারণে মার্কিন নিষেধের খবর যে বিস্ময়ের তা নিয়ে কোনও সন্দেহ নেই।

উল্লেখ করা যেতে পারে, তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে ভারত ইরানের থেকে তেল এবং পেট্রোলিয়ামজাত সামগ্রী কেনা বন্ধ রেখেছিল। সেই সময় ভারতের বিরুদ্ধে জারি ছিল মার্কিন নিষেধ। এই নিয়ে দু’বার মার্কিন নিষেধে আওতায় পড়ল ভারতের কোনও তেল সংস্থা। 

আদালতে ফের ধাক্কা অভিষেকের, বিদেশযাত্রা মামলায় দ্রুত শুনানির আর্জি খারিজ

মহাসমারোহে মায়াপুরের রাজাপুর জগন্নাথ মন্দিরে পালিত হল স্নানযাত্রা

‘রাহুল গান্ধির সচিব বলছি..’ হরিয়ানার কংগ্রেস নেতার থেকে ১০ লক্ষ হাতিয়ে নিল ঠগ

ডাক্তারের ভুল চিকিৎসায় দৃষ্টিশক্তি হারাল ১৯ মাসের শিশু

ফোর্ট উইলিয়ামের সামনে দুর্ঘটনার কবলে পুলকার, জখম ৩ পড়ুয়া-সহ চালক

উত্তরে বাড়বে দুর্যোগ, দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা

বন্দরে ববির ‘ডান হাত’ শামস ইকবাল গ্রেফতার, এবার ফিরহাদের পালা?

যুদ্ধ নয় শান্তি চাই, এই মন্ত্রেই মঙ্গলে দোহায় বৈঠকে বসছে আমেরিকা-ইরান

আফগানিস্তানের মাটিতে হামলা চালিয়ে ২৯ জঙ্গিকে নিকেশ করল পাকিস্তানি সেনা

লড়লেন শুধু তিলক, আইরিশদের কাছে চুনকাম হলেন বিশ্বজয়ীরা

দেশের রক্ষাকর্তা জওয়ানের জমিও দখল! কাঠগড়ায় তৃণমূল

সোমে বিধানসভায় পেশ হচ্ছে না অভিন্ন দেওয়ানি বিধি বিল

ছোটখাটো উপসর্গেই বড় রোগের ভয়? অজান্তেই কি আক্রান্ত হচ্ছেন এই মানসিক ব্যাধিতে ?

বারবার চকোলেট খেতে ইচ্ছে করে? জেনে নিন এই মিষ্টি তৈরির অজানা রহস্য