এই মুহূর্তে

হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতে ইরানের বাজেয়াপ্ত অর্থ ফেরাতে সম্মতি আমেরিকার

নিজস্ব প্রতিনিধিঃ ইসলামাবাদে আমেরিকা ও ইরানের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠকের আগেই সামনে এল এক নয়া ইঙ্গিত। ইরানের এক শীর্ষ সূত্রের দাবি, কাতারসহ বিভিন্ন বিদেশি ব্যাঙ্কে আটকে থাকা তেহরানের সম্পদ মুক্ত করতে নীতিগতভাবে সম্মতি দিয়েছে আমেরিকা। এই পদক্ষেপকে ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর ক্ষেত্রে ইতিবাচক বার্তা হিসেবে দেখছে ইরান। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও মন্তব্য করেনি মার্কিন প্রশাসন।

সূত্রের খবর , দীর্ঘদিন ধরে বিদেশি ব্যাঙ্কে আটকে থাকা ইরানের বিপুল অর্থ মুক্ত করার বিষয়টি আলোচনার একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। এই সিদ্ধান্তকে ইরান মার্কিন প্রশাসনের ‘গুরুত্বপূর্ণ ও আন্তরিক’ মনোভাবের প্রতিফলন হিসেবে দেখছে। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও মন্তব্য করেনি মার্কিন প্রশাসন।সংবেদনশীলতার কারণে নাম প্রকাশে অনিচ্ছুক ওই ইরানি সূত্র আন্তর্জাতিক সংবাদসংস্থা রয়টার্সকে জানিয়েছে, বাজেয়াপ্ত সম্পদ মুক্ত করার বিষয়টি সরাসরি যুক্ত রয়েছে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার সঙ্গে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল পরিবহণ হয়।

ইসলামাবাদে চলমান আলোচনায় তাই হরমুজ প্রণালী দিয়ে নির্বিঘ্নে জাহাজ চলাচল নিশ্চিত করাই প্রধান ইস্যু হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে। আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পথকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা হলে আঞ্চলিক উত্তেজনা কিছুটা কমতে পারে বলেও কূটনৈতিক মহলের ধারণা।

 

Published by:

Share Link:

More Releted News:

‘রাশিয়া-সৌদির চেয়েও বেশি তেল আমাদের কাছে আছে’, হুঙ্কার ট্রাম্পের

স্কিপিংয়ে বিশ্বজয়! এক মিনিটে ১৮৮ বার ডাবল-আন্ডার করে রেকর্ড গড়লেন চিনা যুবক

আমেরিকা-ইজরায়েলের হামলায় গুরুতর আহত মোজতবা, শারীরিক অবস্থা নিয়ে তুঙ্গে জল্পনা

আমেরিকা-ইরান সংঘাতের মাঝেই গাজা পরিকল্পনা স্থগিত করল ট্রাম্পের বোর্ড

যুদ্ধই কি শেষ পরিণতি? ইরানে মারাত্মক অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চিন

‘ইরান থাকুক বা না থাকুক, হরমুজ প্রণালী খুলবেই’, বৈঠকের আগে বড় মন্তব্য ট্রাম্পের!

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ