অভিষেকের হাত ধরে রেজিনগরে বাবরি মসজিদ ট্রাস্টের কোষাধ্যক্ষ মইনুল যোগ দিলেন তৃণমূলে

Share:

নিজস্ব প্রতিনিধি, রেজিনগর: শনিবার বাবরি মসজিদ ট্রাস্টের কোষাধ্যক্ষ মইনুল হক তৃণমূল কংগ্রেসের যোগ দিলেন। ভিডিও বিতর্কের মধ্যে হুমায়ুন কবীরের দল ছেড়ে মইনুল হক(Mainul Haq) হাতে তুলে নিলেন ঘাসফুল শিবিরের পতাকা। মুর্শিদাবাদ জেলার রেজিনগরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Bandopadhay) হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নেন মইনুল। ওই সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান নিজেদের সম্প্রদায়ের লোকেদের সঙ্গে গাদ্দারি করেছেন ।ভাবাবেগ নিয়ে খেলেছেন। পেশায় ব্যবসায়ী মাইদুল আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান এবং একইসঙ্গে তিনি ভরতপুরের বিধায়ক হুমায়ুনের প্রস্তাবিত নিম্নমান বাবরি মসজিদ ট্রাস্টের কোষাধ্যক্ষ ছিলেন।

কিন্তু সম্প্রতি যে ভিডিও ছড়িয়ে পড়েছে সেই ঘটনার পর শনিবার মইদুল তৃণমূলের শক্তিপুরের যোগ দেন। এদিকে হুমায়ুন কবীর ভিডিও সত্য না মিথ্যে সেটা তদন্তে প্রমাণ হবে বলে দাবি করছেন। কিন্তু দলের লোকজন কেউই তাঁর কথা শুনছেন না। নিজের লোকেদেরই তিনি বোঝাতে পারছেন না। উনি এ আই বলে দাবি করলেও অভিষেক বলেন, তৃণমূলে থাকাকালীন হুমায়ুন বলেছিলেন তিনি বাবরি মসজিদ করবেন না, ইট পাতবেন না। তখন তাঁকে বলে দেওয়া হয়েছিল বাবরি মসজিদ করতে হলে রাজনীতি থেকে অবসর নিয়ে করতে হবে। হুমায়ুন কবীরের ১৯ মিনিটের ভিডিও প্রকাশ্যে আসতেই তার সঙ্গে এবং ট্রাস্টের সঙ্গে সম্পর্ক ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন মইনুল। সাংবাদিকদের তিনি জানান, বাবরি মসজিদকে সামনে রেখে দুর্নীতি হয়েছে। তার প্রতিবাদেই তিনি দলবদল করলেন।

তৃণমূল নেতৃত্বের দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(CM Mamata Banerjee) উন্নয়নে অনুপ্রাণিত হয়ে মইনুল তাদের দলে যোগ দিলেন। তৃণমূলের জেলা সভাপতি অপূর্ব সরকার জানিয়েছেন, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সভায় সাধারণ মানুষের যে ঢল নেমেছে তা থেকে এই স্পষ্ট হচ্ছে যে জেলায় মানুষ উন্নয়নের পক্ষে রয়েছেন। মইনুলের যোগদানে তৃণমূল আরো শক্তিশালী হল। বাবরি মসজিদকে(Babri Mosque) কেন্দ্র করে যে রাজনীতি শুরু করেছিলেন তা এখানেই শেষ হল। বৃহস্পতিবার হুমায়ুনের উনিশ মিনিটের ভিডিও ভাইরাল হতেই উন্নয়ন পার্টির নেতারা একের পর এক দল ছাড়তে শুরু করেছেন। আহ্বায়করা পদত্যাগ করেছেন। আসাদউদ্দিন ওয়েইসি বিধানসভা ভোটের জোট গড়েছে লড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তা ভেঙে দিয়ে এককভাবে লড়ার কথা জানিয়ে দিয়েছেন। হুমায়ুন দাবি করেছেন, তিনি একান্ন মিনিটের ভিডিও প্রকাশে আনবেন। মিমের সঙ্গে তৃণমূলের ডিলের অভিযোগ তিনি করেছেন। এছাড়া হুঁশিয়ারি দিয়েছেন হাইকোর্টে মামলা করার।

আন্ডারওয়াটার প্রশিক্ষণের সময় জলে তলিয়ে মৃত্যু একাদশ শ্রেণির ছাত্রের

বিদায় বন্ধু! কর্মজীবনের শেষ দিনে আট বছরের সঙ্গী বাসকে ভালবাসার চুম্বন চালকের

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১০

লরির পিছনে সজোরে ধাক্কা গাড়ির, ত্রিশূরে মৃত ৮ যুবক

ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যায় ফড়নবিশ-শিন্ডেকে ছাপিয়ে গেলেন মহারাষ্ট্রের ‘সিংহম’ আমলা তুকারাম

স্ট্রোকের পর সুস্থ থাকতে এড়িয়ে চলুন এই ৫টি মারাত্মক ভুল!

সত্যিই কি সুপার ড্রিঙ্ক! জেনে নিন ডাবের জলের ৪ উপকারিতা

সাপ্লিমেন্ট নয়, রান্নাঘরের এই ৫ খাবারেই মিলতে পারে জরুরি পুষ্টি

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন