আফ্রিকান কিলার মৌমাছির দলবেঁধে কামড়, ভেন্টিলেটরে তরুণ

তরুণ আপাতত বিপন্মুক্ত।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: একবার বা দুইবার নয়। ১০ কিম্বা ১২ বার নয়। কিম্বা ৫০ বা ১০০ বার নয়। মৌমাছিরা দল বেঁধে হুল ফুটিয়েছে ২০ হাজারবার। আর সেই ভয়াবহ হামলায় তরুণকে হাসপাতালে ভর্তি তো করতে হয়েছে। তাঁর শারীরিক অবস্থা এতটাই সঙ্কটজনক যে চিকিৎসকেরা তাঁকে ভেন্টিলেটরে রাখার সিদ্ধান্ত নেন। এমনই ভয়াবহ ঘটনার সাক্ষী ওহিও প্রদেশ। খবর ফক্স নিউজের।

হাসপাতালে ভর্তি অস্টিন বেলামি, বয়স মাত্র ২০ বছর। তাঁর মা শাওনা কার্টার জানিয়েছেন, ছেলে গাছের পরিচর্যা করতে ভালোবাসে। বাড়ির বাগানে রয়েছে নানা ধরনের গাছ। বেশ কয়েকটি লেবু গাছও আছে। তারম মধ্যে একটি লেবুগাছে আফ্রিকা প্রজাতির একটি মৌমাছির বাসা ছিল। ছেলে বুঝতে না পেরে সেই গাছটি কেটে ফেললে বিষাক্ত ওই মৌমাছি নাগাড়ে কুড়ি হাজারবার ছেলের শরীরে হুল ফুটিয়ে দেয়। গোটা শরীরে চাকা চাকা দাগ। হুলের ঘায়ে বাগানে অসুস্থ হয়ে পড়লে ওই বিষাক্ত মৌমাছি ফের তাঁকে আক্রমণ করে।

জানালা দিয়ে মা দেখছিলেন ছেলেকে দানব মৌমাছি হুল ফুটিয়ে চলেছে। কিন্তু সেটা দেখেও তাঁর কিছু করার ছিল না। কারণ, ছেলেকে বাঁচাতে গেলে তাকেও কামড়াবে মৌমাছি। একসময় ছেলে বাগানে অচৈতন্য হয়ে পড়ে। মৌমাছি উৎপাত বন্ধ হলে ছেলেকে নিয়ে দ্রুত হাসপাতালে পৌঁছলে চিকিৎসকেরা তাঁকে দেখে আঁতকে ওঠেন। গায়ে-হাতে-পায়ে এমন কোনও জায়গা বাকি নেই যে ওই বিষাক্ত মৌমাছি হুল ফোটায়নি। তরুণ আপাতত বিপন্মুক্ত। তবে হাসপাতালে তাঁকে আরও কিছুদিন রাখতে হবে।

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট