চিনের বিরোধিতা সত্ত্বেও তাইওয়ানকে ৫০ কোটি ডলারের অস্ত্র দিচ্ছে আমেরিকা

প্রেসিডেন্টের বিশেষ ক্ষমতা বা পিডিএ প্রয়োগ করে জো বাইডেন তাইওয়ানের কাছে অস্ত্রের এই চালান পাঠাবেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: তাইওয়ানকে ৫০ কোটি ডলারের অস্ত্র সাহায্য পাঠাচ্ছে আমেরিকার জো বাইডেন প্রশাসন। চিনের বিরোধিতা সত্ত্বেও তাইওয়ানকে এই বিপুল পরিমাণ অস্ত্র সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা।

আমেরিকার সংবাদমাধ্যম ব্লুমবার্গ তাদের প্রতিবেদনে জানিয়েছে, প্রেসিডেন্টের বিশেষ ক্ষমতা বা পিডিএ প্রয়োগ করে জো বাইডেন তাইওয়ানের কাছে অস্ত্রের এই চালান পাঠাবেন। প্রসঙ্গত গত বছরের ফেব্রুয়ারি মাস থেকে এ পর্যন্ত ৩৫ বার পিডিএ প্রয়োগ করে প্রেসিডেন্ট বাইডেন ইউক্রেনকে কয়েকশো কোটি ডলারের অস্ত্র দিয়েছেন। পিডিএ প্রয়োগ করে মার্কিন প্রেসিডেন্ট মার্কিন কংগ্রেসের অনুমোদন ছাড়াই দেশের যেকোনো সম্পদ বিদেশি কোনও রাষ্ট্রকে দিতে পারেন। আমেরিকার ওই সংবাদমাধ্যম জানিয়েছে, প্রথমবারের মতো তাইওয়ানকে ৫০ কোটি ডলারের অস্ত্র সরবরাহ করতে ইউক্রেন মেকানিজম ব্যবহার করা হবে।

উল্লেখ্য তাইওয়ানকে নিজের অবিচ্ছেদ্য অংশ মনে করে চিন। তার পরেও ওয়াশিংটন তাইওয়ানের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে। এবার তাদেরকে অস্ত্র সাহায্য করতে চলেছে হোয়াইট হাউস। অন্যদিকে তাইওয়ানকে অস্ত্র সরবরাহের তীব্র বিরোধিতা করেছে চিন। শুক্রবার চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাও নিং অভিযোগ করেছেন, আমেরিকা তাইওয়ানকে চিনের বিরুদ্ধে উস্কানি দিচ্ছে। শুধু তাই নয় মার্কিন সরকার তাইওয়ানকে একটি ‘বারুদের গুদামে’ পরিণত করছে বলে তোপ দেগেছে বেজিং।

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী