মোদির সফরের মাঝে নয়া ভিসা নীতির পরিকল্পনা আমেরিকার

এইচ-১বি ভিসা নীতিতে পরিবর্তনের ফলে উপকৃত হবেন ভারতীয়রা।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) আমেরিকা সফরের মাঝে ভিসা নীতি নিয়ে বড় পরিকল্পনা গ্রহণ করতে চলেছে জো বাইডেনের প্রশাসন। এইচ-১বি ভিসা নীতিতে পরিবর্তনের ফলে উপকৃত হবেন ভারতীয়রা। ভারতীয় ও অন্যান্য দেশের নাগরিক থেকে যারা কর্মসূত্রে আমেরিকায় যাচ্ছেন, তাদের বসবাস আরও সহজ করতে এই সিদ্ধান্ত নিতে চলেছে আমেরিকা। সূত্রের খবর, শীঘ্রই মার্কিন প্রশাসনের তরফে আনুষ্ঠানিকভাবে নতুন ভিসা নীতি ঘোষণা করা হবে।

মার্কিন প্রশাসনের তরফে এইচ-১বি ভিসার নিয়মে পরিবর্তন আনা হচ্ছে। সূত্রের খবর, বৃহস্পতিবারই মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এই নিয়ে ঘোষণা করতে পারে। আরেকটি সূত্রের দাবি, পাইলট প্রকল্প হিসাবে এই ভিসা নীতিতে পরিবর্তন করা হবে। সাফল্য মিললে, পরবর্তী সময়ে এই নীতি আরও দীর্ঘায়িত করা হতে পারে।

উল্লেখ্য, এখন পর্যন্ত আমেরিকার এইচ-১বি ভিসার সবথেকে বেশি ব্যবহারকারী ভারতীয়রাই। ২০২২ সালের অর্থবর্ষে আমেরিকায় এইচ১-বি ভিসায় কর্মরত ৪ লাখ ৪২ হাজার মানুষের মধ্যে ৭৩ শতাংশই ছিল ভারতীয়।  প্রতি বছরই মার্কিন প্রশাসনের তরফে ৬৫ হাজার এইচ-১বি ভিসা দেওয়া হয়। পাশাপাশি দক্ষ কর্মীদের জন্য আরও ২০ হাজার ভিসা দেওয়া হয়, যাদের বেশি ডিগ্রি রয়েছে। তিন বছর পর্যন্ত মেয়াদ থাকে প্রতিটি ভিসার এবং পরে তা আরও তিন বছরের জন্য রিনিউ করা যায়।

​সাগরদিঘিতে একই পরিবারের ৫ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

‘সংকল্পপত্রের সকল প্রতিশ্রুতি পূরণ করা হবে’, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

বিশ্বকাপ দলে ঠাঁই হয়নি, মনের দুঃখে হার্ভার্ডে কোর্স করতে গেলেন ফরাসি ফুটবলার

অমরনাথ যাত্রায় এবার হাই-টেক নিরাপত্তা, কিউআর কোড স্ক্যান করলেই মিলবে ভক্তদের তথ্য

‘ঈশ্বর ঠিক সময় বিচার করে’, স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে মুখ খুললেন পরমব্রত

যোগী রাজ্যে মাংস খেতে অস্বীকার করায় ভয়ঙ্কর পরিণতি হিন্দু যুবকের

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলাতে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ, জারি লাল সতর্কতা

গুজব প্রেমিকা নয়, ঘনিষ্ঠ বন্ধু রাঘব লরেন্সকে ত্রিচি পূর্বের আসন থেকে প্রার্থী করছেন বিজয়!

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

‘মারের’ ভয়ে ঘর ছেড়ে বেরোতে নারাজ তৃণমূল কাউন্সিলররা, বৈঠক বাতিল মমতার

হস্টেলের শৌচালয়ে প্রথম শ্রেণির ছাত্রীর রহস্যমৃত্যু, আটক ২

শীতলকুচিতে তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার, কাটমানি-দুর্নীতির অভিযোগে চাঞ্চল্য

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে তৃণমূল কর্মীকে মাথা ন্যাড়া করে এলাকায় ঘোরাল গ্রামবাসীরা